সববাংলায়

২ ফেব্রুয়ারি ।। বিশ্ব জলাভূমি দিবস

বিভাগঃ , ,

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। এই নিৰ্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। সেই সমস্ত দিবস গুলোর মধ্যে একটি হল বিশ্ব জলাভূমি দিবস।

প্রতি বছরের ২ ফেব্রুয়ারি দিনটিতে সারা বিশ্ব জুড়েই দিনটি পালন করা হয়।

জলাভূমি হল পরিবেশের এক অতি প্রয়োজনীয় উপাদান। বন্যা প্রতিরোধ করতে, নদীর জলস্তর স্বাভাবিক রাখতে এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জলাভূমির ভূমিকা অপরিহার্য। আবার বন্য প্রাণী সংরক্ষণেও এই জলাভূমির গুরুত্বকে অস্বীকার করা যায় না। সব মিলিয়ে এটি পরিবেশের ইকো-সিস্টেম বা বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে।

১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ক্যাস্পিয়ান সাগরের উপকূলে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা “রামসার চুক্তি” নামে পরিচিত। পরবর্তীসময়ে এই দিনটিই “বিশ্ব জলাভূমি দিবস” হিসাবে ঘোষণা করা হয়।

১৯৯৭ সালে প্রথম দিনটি পালিত হয়েছিল। এরপর প্রতিবছর  এইদিনে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান ও একটি থিম নির্বাচন করে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়।

২০১৫ সাল থেকে এক অভিনব পদ্ধতিতে দিনটি পালন করা শুরু হয়েছে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে এই ওয়েব সাইটে ছবির প্রতিযোগিতা চালু করেছে। বিশ্বের নানা প্রান্তের মানুষ, বিশেষ করে তরুণ সমাজকে অনুপ্রাণিত করবার জন্য এই প্রতিযোগিতা। তারা বিভিন্ন জলাভূমির ছবি তুলে এখানে আপলোড করতে পারে এবং প্রতিযোগিতার শেষে থাকে পুরস্কার।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা , বিমান বসু, পাতা নং- ১২
  2. https://en.m.wikipedia.org/wiki/World_Wetlands_Day

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading