আজ বাংলা ১৪৩২ সালের ১২ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৭ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- প্রতি বছর ২৭ মার্চ আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিই) কেন্দ্রসমূহ এবং আন্তর্জাতিক থিয়েটার কমিটি বিশ্ব থিয়েটার দিবস পালন করে। এই দিবস সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-theatre-day/
- আজ বাসন্তী পূজার নবমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/
- আজ রামনবমী। এই ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। বিশ্বাস করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। এটিকে হিন্দুধর্মে অতি পবিত্র দিন হিসাবে মান্য করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ram-nabami

আজ কী দেখবেন :
- আজ অজয় করের জন্মদিন। তিনি একজন বিখ্যাত চিত্রপরিচালক ও দুর্দান্ত সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবর্তীকালে চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। ফিল্ম ডিরেক্টর হিসেবে অজয় করের ইউএসপি ছিল অসাধারণ ক্যামেরার কাজ, শক্তিশালী চিত্রনাট্য ও সঠিক কাস্টিং। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/86DMwZ-DyxQ
- আজ সৈয়দ আহমদ খানের মৃত্যুদিন। ঊনবিংশ শতকের ভারতবর্ষে রাজনৈতিক দাসত্ব, ধর্মীয় সংশয় আর শিক্ষার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজে তিনি কলম আর চিন্তাধারাকে অস্ত্র করে শুরু করেছিলেন মুসলিম নবজাগরণের পথযাত্রা। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/tQL7aPjAVrA
- দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় তবে মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই নিয়ে https://youtu.be/EHseXcU-YT4
- মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc

অন্যান্য আরও যা পড়বেন :
- মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান