কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩১ আগস্ট।
আজকের দিনে ভারতঃ
১৫৬৯ সালের আজকের দিনে মুঘল সম্রাট নুরুদ্দীন মহম্মদ সেলিম বা জাহাঙ্গীরের জন্ম হয়।
১৮৫৮ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
১৮৮৮ সালের আজকের দিনে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ কানাইলাল দত্তের জন্ম হয়।
১৯৫৯ সালের আজকের দিনে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
১৯৬৮ সালের আজকের দিনে ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।
১৯১৮ সালের আজকের দিনে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী শশাঙ্ক চন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়।
১৯১৯ সালের আজকের দিনে অমৃতা প্রীতমের জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় কবি ও লেখক।
১৯৫০ সালের আজকের দিনে আমেরিকা যাওয়ার পথে এক বিমান দুর্ঘটনায় গণিতবিদ সুব্বায়া শিবশঙ্করনারায়ণ পিল্লাইয়ের মৃত্যু হয়।
১৯৬৩ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্ম হয়।
১৯৬৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১৮ সালের আজকের দিনে রসায়ণবিদ শশাঙ্কচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে বিজ্ঞানী মহম্মদ রহমতুল্লাহের জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে শিক্ষাবিদ চৌধুরী মহম্মদ হাসানের জন্ম হয়।
১৯৭৫ সালের আজকের দিনে চীন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
১৯৮৩ সালের আজকের দিনে ক্রিকেটার নাসিরুদ্দিন ফারুকের জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৪২২ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির মৃত্যু হয়।
১৮১৪ সালের আজকের দিনে ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর প্রথম গভর্নর আর্থার ফিলিপের মৃত্যু হয়।
১৮৬৭ সালের আজকের দিনে কবি শার্ল বোদলেয়ারের মৃত্যু হয়।
১৮৭০ সালের আজকের দিনে মন্টেসরি শিক্ষার প্রবর্তক মারিয়া মন্টেসরির জন্ম হয়।
১৮৭৯ সালের আজকের দিনে আল্মা মাহ্লের জন্ম হয়। তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
১৯০৭ সালের আজকের দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৬ সালের আজকের দিনে রাশিয়ান লেখক ভ্লাদিমির অরলভের জন্ম হয়।
১৯৪৪ সালের আজকের দিনে বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্লাইভ লয়েডের জন্ম হয়।
১৯৪৫ সালের আজকের দিনে ভ্যান মরিসনের জন্ম হয়। তিনি ছিলেন উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
১৯৪৯ সালের আজকের দিনে এইচ ডেভিড পলিতজারের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৫৭ সালের আজকের দিনে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২ সালের আজকের দিনে ল্যাটিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো বৃটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ সালের আজকের দিনে ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।
১৯৯১ সালের আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরঘিজিস্তান স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের যুবরাণী ডায়নার প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়।
২০০৫ সালের আজকের দিনে ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
২০০৮ সালের আজকের দিনে কেন ক্যাম্পবেলের মৃত্যু হয়। তিনি ছিলেন ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান