সববাংলায়

বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ

বিভাগঃ ,

রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে, আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপনও করেছেন! হ্যাঁ! বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ । ১৮৮৯ সালে তাঁর গানের সম্ভারের প্রচার থেকে শুরু করে ১৯৪১ সাল অবধি প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছেন তিনি।

বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ

রবি ঠাকুরের এ রূপ আমাদের চেনা চৌহদ্দিটার সীমানা পেরিয়ে আমাদের এমন এক জগতে নিয়ে এনে ফেলেছে যা দেখে আমরা আশ্চর্য। এ কি! রবি ঠাকুর কিনা বিজ্ঞাপনে! রবি ঠাকুর!…আমাদের প্রাণের ঠাকুর কিনা বাথরুমের সাবানের বিজ্ঞাপন করছেন! আমাদের এই সম্মিলিত হাহাকারে আকাশ বাতাস মথিত হওয়ার আগে একবার ঠাণ্ডা মনে ভাবুনই না যে আমার আপনার প্রিয় ঠাকুর যে সময় এই বিজ্ঞাপন করছেন তখনও তাঁর ওপর বাঙালী দেবত্ব আরোপ করে তাঁকে পবিত্রতার মার্বেল বেদিতে পরিণত করেনি। তিনি তখন বাংলার সবচেয়ে বড় ব্র্যান্ড সবচেয়ে বড় সুপারস্টার। রত্নগর্ভা জননী সারদা দেবীর চেয়েও নোবেল লরেট এই সন্তানের ওপর তাঁর বাংলা মায়ের অধিকারের পারদ চড়চড়িয়ে বাড়ছে তখন। কবি রবির যাবতীয় আলোকে বিদ্যুৎহীন সেই সময়ে যদি চেটেপুটে নাই খরচ করতে পারলাম তো কিসের উনি বাঙালীর গর্ব! ফল স্বরূপ ‘বসুমতী’, ‘ক্যালকাটা মিউনিসিপ্যাল গ্যাজেট’, ‘আনন্দবাজার পত্রিকা’, ‘অমৃতবাজার পত্রিকা’, ‘দ্য স্টেটসম্যান’ প্রভৃতি পত্রিকাতে রবি ঠাকুর হাজির। তবে এইসব বিজ্ঞাপন থেকে উনি এখনকার স্টারদের মত প্রচুর টাকা পারিশ্রমিক নিতেন নাকি স্বদেশী আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে এই মাধ্যমটিকে ব্যবহার করতেন তা বলা মুশকিল। সে বিষয়ে তেমন কোন প্রামাণ্য নথিও নেই। তবে স্বদেশী দ্রব্যের গুণগান- গাওয়াতে তাঁর আগ্রহী ভাবটা যেন বেশি। এরকম বিজ্ঞাপনের সংখ্যা কিন্তু অনেক। সাধারণত দু ধরণের বিজ্ঞাপন উনি করেছেন- ১) কোন প্রতিষ্ঠান বা পণ্যের মালিক নিজে এসে তাঁর পণ্যের মডেল হওয়ার জন্য বা তাঁর পণ্য নিয়ে দু চারকথা লিখে দিতে বলেছেন রবীন্দ্রনাথকে যেমন ‘পয়োধি দই’, ‘কাজল কালি’ ইত্যাদির বিজ্ঞাপন। ২) কোন সংস্থার পণ্যের প্রচারের উদ্দেশ্যেতাঁর লেখা গান বা উক্তি ব্যবহার করা।

তেমনি একটি হল ‘রেডিয়াম স্নো’-এর বিজ্ঞাপন। এতে উনি বলছেন “Those who use beauty products like snow, cream and perfumery products like eau de cologne will find the products manufactured by the Radium factory not so different from foreign products”। ভাষাবিদ পবিত্র সরকার কবি গুরুর এই দেশাত্মবোধক দিকটির প্রতি বিশেষ জোর দিয়েছেন। তাঁর মতে রবীন্দ্রনাথ যে সমস্ত পণ্যের বিজ্ঞাপন দিয়েছেন তার প্রায় সবক’টাই স্বদেশী পণ্য।

রবীন্দ্রনাথ মনে করতেন স্বদেশী পণ্যকে সমর্থন করা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। যদিও ব্রিটিশ পণ্য বোর্ণভিটা’র বিজ্ঞাপনও উনি করেছেন।

রবীন্দ্রনাথ  এর করা কিছু বিজ্ঞাপনের নমুনাঃ

বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়
সৌজন্যঃ ইন্টারনেট
বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়
সৌজন্যঃ ইন্টারনেট
বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়
সৌজন্যঃ ইন্টারনেট
বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়
সৌজন্যঃ ইন্টারনেট
বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়
সৌজন্যঃ ইন্টারনেট

রবীন্দ্রনাথের সাথে হেমেন্দ্রমোহন বসুর কুন্তলীন তেলের সম্পর্কতো এক সময়ে প্রবাদে পরিণত হয়েছিল। কুন্তলীন তেলের প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গল লিখেছিলেন- “কেশে মাখ ‘কুন্তলীন’/রুমালেতে ‘দেলখোস’ /পানে খাও ‘তাম্বুলীন’/ ধন্য হোক্‌ এইচ বোস।’

অমর কৃষ্ণ ঘোষ ১৯৩৫ সালে যখন রিজার্ভ ব্যাঙ্কের স্থানীয় বোর্ড নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তখন রবীন্দ্রনাথ তাঁর সমর্থনে লিখছেনঃ “রিজার্ভ ব্যাঙ্কের স্থানীয় বোর্ড নির্বাচনে আমি অমর কৃষ্ণ ঘোষের সাফল্য প্রার্থনা করি।” অ্যাড গুরু প্রহ্লাদ ক্ককড়ের মতে রবি ঠাকুর আজ বেঁচে থাকলে রবির আলোয় সব আলোই ম্লান হয়ে যেত। কারণ বিজ্ঞাপনের সাফল্য নির্ভর করে বিজ্ঞাপনের মুখ যিনি, তাঁর সাথে জনগণের যোগসূত্র কতটা তার ওপর। আর এই বিচারে বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ-এর ধারে কাছেও যে কেউ আসেনা সে কী আর বলার অপেক্ষা রাখে!

বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ » সববাংলায়


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading