সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৬ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- প্রতি বছর ৬ জানুয়ারি সারা বিশ্বজুড়ে বিশ্ব যুদ্ধজনিত অনাথ শিশুদের দিবস পালিত হয়। যুদ্ধজনিত কারণে অনাথ শিশুদের মানসিক সংকট ও দুর্দশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ও এই সংকট জনিত সমস্যা থেকে তাদের মুক্তির উদ্দেশ্যেই এই দিবস পালন করা হয়। এই দিবসের গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-day-for-war-orphans/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ কপিল দেবের জন্মদিন। ২০০২ সালে উইজডেন তাঁকে শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সম্মানিত করে। ১৯৯৪ সালে তাঁর অবসর গ্রহণের সময় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ড ছিল তাঁরই। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kapil-dev/
- আজ এ আর রহমানের জন্মদিন। সঙ্গীতে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘মোৎজার্ট অফ মাদ্রাজ’ আখ্যা পেয়েছিলেন তিনি। এগারো বছর বয়স থেকেই পেশাদার পিয়ানোবাদক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সঙ্গীত নির্মাণের ক্ষেত্রে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা করেছেন আজীবন। অস্কারের জন্য মনোনয়নের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা খেতাব অর্জন করেছেন তিনি। কমনওয়েলথ গেমসের জন্যও গান তৈরি করেছেন রহমান। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/a-r-rahaman/
- আজ দিলীপকুমার রায়ের মৃত্যুদিন। দিলীপকুমার রায় একজন বিখ্যাত বাঙালি যিনি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক হওয়ার পাশাপাশি সাহিত্যের নানান শাখায় নিজের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dilip-kumar-roy/
- আজ জাদুকর প্রতুল চন্দ্র সরকারের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত জাদুশিল্পী যিনি ভারতীয় জাদুবিদ্যাকে এক আধুনিক রূপ দিয়েছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন https://sobbanglay.com/sob/p-c-sorcar/
- আজ গ্রেগর জোহান মেন্ডেলের মৃত্যুদিন। তিনি বংশগতিবিদ্যার জনক। পেশায় ধর্মযাজক, নেশায় আবহাওয়াবিজ্ঞানী। এই দুইয়ের মাঝে যেটুকু সময় পেয়েছিলেন জেনেটিক্সের জগতটাকে একেবারে তোলপাড় করে দিয়েছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gregor-johann-mendel/
- আজ থিওডোর রুজভেল্টের মৃত্যুদিন। ৪২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি হন তিনি। এর পূর্বে তিনি ‘রাফ রাইডার্স’ নামক অশ্বারোহী বাহিনী প্রতিষ্ঠা করে যেমন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তেমনি নিউইয়র্কের গভর্নর হিসেবে, এমনকি মেয়র এবং পুলিশ কমিশনার বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কেবল রাজনীতি নয়, একজন প্রকৃতিবিদ ও পক্ষীবিদ হিসেবেও পরিচিত ছিলেন রুজভেল্ট। নয় বছর বয়সে পোকামাকড় সম্পর্কে একটি গবেষণা পত্র রচনা করেছিলেন রুজভেল্ট। গবাদি পশুর ব্যবসার জন্য খামারবাড়িতে দিনযাপন করেছেন, আবার আফ্রিকা ভ্রমণ করে বহু প্রাণী শিকারও করেছেন তিনি। জীবদ্দশায় প্রায় পঁচিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল তাঁর। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। এমন বহুমুখী প্রতিভাশালী রাজনীতিবিদ থিওডোর রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/theodore-roosevelt/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-6
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। শুধু পূজা দেওয়ার জন্যই নয়, একটি ঘোরার জায়গা হিসেবেও এই মন্দির ঘুরে আসতে পারেন। কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
- বঙ্গভঙ্গের মূল কান্ডারি লর্ড কার্জনের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। একসময় জাপানিদের বোমাবর্ষণের ভয়ে এই সৌধকে ঢেকে ফেলা হয়েছিল বিশেষ উপায়ে। সুদৃশ্য মার্বেল পাথরে তৈরি এই সৌধের চূড়ায় রয়েছে একটি ব্রোঞ্জের পরী। হ্যাঁ ঠিকই ধরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার অন্যতম বিখ্যাত এই দর্শনীয় স্থান প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশি জনপ্রিয় হলেও আম বাঙালিরাও শীতের ছুটিতে একটা দিন ভিক্টোরিয়ায় কাটাতে পছন্দ করেন। ভিক্টোরিয়া মেমোরয়াল ঘুরতে যাওয়ার আগে এখানে ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্য জেনে নিতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরী মন্দির একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। মন্দিরের বিস্তারিত ইতিহাস, প্রচলিত জনশ্রুতি ইত্যাদি দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান