সববাংলায়

৩০ জুন ।। ১৪ আষাঢ় ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বৈদ্যনাথ মিশ্রের জন্মদিন। তিনি একজন খ্যাতনামা হিন্দি এবং মৈথিলী কবি যিনি নাগার্জুন নামে বেশি পরিচিত ছিলেন৷ কেবল কবিতাই নয় তিনি ছোটোগল্প, জীবনী এবং ভ্রমণ বৃত্তান্ত রচনাও করেছেন৷ তিনি ‘জনকবি’ নামেও খ্যাত। মৈথিলী ভাষার সবথেকে শক্তিশালী কবি বলা হয় তাঁকে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vaidyanath-mishra/
  • আজ শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যুদিন। বাংলা থেকে প্রথম নাট্যাভিনয়ের জন্য দল নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। তাঁর ‘সীতা’ নাটকের প্রথম অভিনয় দেখে অমৃতলাল মঞ্চের ওপর দাঁড়িয়ে তাঁকে থিয়েটারের নবযুগের প্রবর্তক বলেছিলেন। রবীন্দ্রনাথ শিশিরকুমারের প্রয়োগ নৈপুণ্যের ভূয়সী প্রসংশা করেছিলেন। ‘নাট্যমন্দির’ এবং শ্রীরঙ্গমের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি৷ তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sisir-bhaduri/
  • আজ দাদাভাই নওরোজির মৃত্যুদিন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন তিনি। বাইবেল ছুঁয়ে নয়, পারসিক ধর্মগ্রন্থ জেন্দ্‌-আবেস্তা ছুঁয়ে পার্লামেন্টে শপথ গ্রহণ করেছিলেন। ‘গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইণ্ডিয়া’ নামে খ্যাত তিনিই প্রথম তাঁর ‘পভার্টি অ্যাণ্ড আন-ব্রিটিশ রুল ইন ইণ্ডিয়া’ বইয়ের মধ্য দিয়ে দেখান কীভাবে ব্রিটিশদের অবাধ লুণ্ঠনে ভারতের শিল্প ও অর্থনীতির অবনমন ঘটেছে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dadabhai-naoroji/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-30

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ হজের চতুর্থ দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ‘জলে কুমির, ডাঙায় বাঘ’ – সুন্দরবনের জল-জঙ্গল ভরা এলাকায় মানুষকে জীবিকার তাগিদে যেতেই হয় জঙ্গলের ভিতরে। বাঘের ভয় রয়েছে, রয়েছে অন্য কোনো হিংস্র প্রাণীর আক্রমণের ভয়ও। মধু আনতে গিয়ে বাঘের পেটে যাওয়া সেখানে এক দৈনন্দিন ঘটনা। এর থেকেই বাঁচার উপায় করেন স্বয়ং দক্ষিণ রায়। বনবিবির সঙ্গে তাঁর নিত্য সংঘাত। জঙ্গলের এক দিক বনবিবির আর বাকি দিকটায় দক্ষিণ রায়ের রাজত্ব। তাঁর রাজত্বে ঢুকলেই মৃত্যু। এমন অসম্ভব জাদুবিশ্বাসের কথা, লোকপুরাণের কাহিনি মথিত দক্ষিণ রায় সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshin-roy/
  • বারবার পড়লেও পরীক্ষার সময় অনেক কিছুই ভুলে যাই। বড় হয়ে ভুলে যাই অনেক তথ্য যা এক সময় ঠোঁটস্থ ছিল। অনেকদিন পর দেখা হওয়া মানুষের নামও অনেকে ভুলে যান বা অনেক ঘটনা। ছাতা নিয়ে বের হয়ে তা ভুলে আসার ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। অথচ শৈশবে সাইকেল বা সাঁতার একবার শিখলে ভুলে যাই না কখনও। সাময়িক জড়তা কেটে গেলে পুরনো ছন্দে ফিরতে সময়ও লাগে না বেশি। কখনও কি ভেবে দেখেছেন সাইকেল বা সাঁতার একবার শিখলে ভুলে যাই না কেন? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-dont-we-forget-cycling/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ হজের চতুর্থ দিন।। হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

.

মোষের গাড়ি করে ডুয়ার্স ভ্রমণের ভিডিও দেখুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading