সববাংলায়

২৫ জুলাই ।। ৮ শ্রাবণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জিম করবেটের জন্মদিন। ১৯৩৬ সালে তিনি কুমায়ুন পার্বত্য এলাকায় ভারতের প্রথম জাতীয় উদ্যান, হেইলি ন্যাশনাল পার্ক গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেন। পরে ১৯৫৭ সালে তাঁর প্রতি সম্মান জানাতে এই উদ্যানটির নামকরণ করা হয় তাঁর নামে। গোটা জীবনে তিনি ১৯টি বাঘ এবং ১৪টি চিতা শিকার করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jim-corbett/
  • আজ স্যামুয়েল টেলর কোলরিজের মৃত্যুদিন। ইংরেজি সাহিত্যের রোমান্টিক কাব্য আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন যে দুই মুখ্য কবি তাঁদের মধ্যে অন্যতম এক মুখ তিনি। রোমান্টিকতার যে নতুন বৈশিষ্ট্যের সূচনা ঘটেছিল, তাতে কল্পনা আর কাল্পনিকতার তত্ত্বের প্রচলন করে তিনি সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/samuel-taylor-colridge/
  • আজ আম্মেম্বল সুব্বা রাও পাইয়ের মৃত্যুদিন। ভারতের অত্যন্ত জনপ্রিয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। একজন সমাজ ও শিক্ষাসংস্কারক হিসেবেও ভারতব্যাপী তাঁর খ্যাতি ছিল। শিক্ষাকে মূল্যবান সম্পদ মনে করতেন বলেই কানাড়া হাইস্কুল যেমন গড়েছেন তেমনি নারীশিক্ষার গুরুত্ব অনুধাবন করে উনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজের বুকে দাঁড়িয়েও কানাড়া গার্লস হাইস্কুল প্রতিষ্ঠা করার মতো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ammembal-subba-rao-pai/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-25

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বৃষ্টির সময় বরফ টুকরো বা শিল পড়ছে আর আমরা মাথা ভাঙার ঝুঁকি নিয়ে তারই দু একটা কুড়িয়ে মুখে পুড়িনি এরকম শৈশব খুব কম বাঙালিরই আছে। ছোট বড় সকলেই বৃষ্টির সঙ্গে এই বরফ টুকরো পড়া দেখলে কম বেশি আনন্দিত বা উত্তেজিত হনই। অনেক ক্ষেত্রে শিল পড়া, ফসল এবং মানুষের পক্ষে ভয়ঙ্করও হয়ে ওঠে – বিশেষ করে আহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে সে যাই হোক কখনও ভেবে দেখেছেন কি যে সব সময় না হয়ে কখনো কখনো বৃষ্টির সঙ্গে শীল বা বরফকুচি পড়ে কেন? যদি তার উত্তর খুঁজতে চান তাহলে চোখ রাখুন এখানে https://sobbanglay.com/sob/why-does-it-hail/
  • ১৯৩১ সালে যেদিন চিত্রা সিনেমার দরজা সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র বসু। দেখানো হয়েছিল নিউ থিয়েটার্সের প্রথম দিকের টকি ছবি ‘দেনা পাওনা’। সেই চিত্রা হলেরই নাম পরিবর্তন করে রাখা হয় ‘মিত্রা’। ১৯৭৮ সালে দেশ জুড়ে আরও অনেক হলের সাথে ধর্মেন্দ্র অভিনীত ‘শালিমার’ ছবিটি যেদিন মুক্তি পায় মিত্রাতে, তার তিন দিন আগে থেকে টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন পড়েছিল। মিত্রা সিনেমা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mitra-cinema/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

চাপড়া ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয়। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে –

.

.

.

.

.

.

ইন্দ্রনীল দাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘কেবল পড়া’ শুনুন এখানে

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading