সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ চিন্নাস্বামী রাজমের জন্মদিন। চিন্নাস্বামী রাজম আধুনিক ভারতের একজন প্রথিতযশা উদ্যোগপতি এবং শিল্পপতি। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণের মাধ্যমে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপন করেন তিনি। চিন্নাস্বামী রাজমকে ‘আধুনিক শিল্পক্ষেত্রের একজন অগ্রপথিক’ আখ্যা দিয়েছেন প্রয়াত ড. সি পি রামস্বামী আইয়ার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chinnaswami-rajam/
- আজ উইলিয়াম ব্লেকের জন্মদিন। চার বছর বয়সে জানালায় ঈশ্বরের মাথা দেখেছিলেন উইলিয়াম ব্লেক, মৃত ভাইকে ছাদ ফুঁড়ে উঠে যেতেও দেখেছিলেন তিনি। এমনকি যিশুখ্রিস্টকেও নাকি তিনি প্রত্যক্ষ করেছিলেন। এমন অদ্ভুত অলীক সব কথা শোনা যায় বিখ্যাত কবি ও চিত্রশিল্পী উইলিয়াম ব্লেক সম্পর্কে। তবে এর মধ্যে ফুটে ওঠে তাঁর গভীর অধ্যাত্মচেতনা যা তাঁর সাহিত্য, চিত্রশিল্প এমনকি খোদাইকর্মকেও প্রভাবিত করেছিল। রোমান্টিক যুগের অগ্রদূত হিসেবে পরিচিত উইলিয়াম ব্লেকের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/william-blake/
- আজ পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাতের মৃত্যুদিন। বাঙালি বিপ্লবী হেমচন্দ্র দাসের সঙ্গে প্যারিসে বোমা বাঁধা শিখে আসেন আরেক ভারতীয় সক্রিয় রাজনৈতিক কর্মী পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত। মহারাষ্ট্রের পুনে শহরে স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই মারাঠি বীর। ইংল্যাণ্ডে প্রকাশ্য জনসভায় ব্রিটিশ শাসক মর্লেকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ভারতীয় বীর। পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাত ওরফে সেনাপতি বাপাতের বর্ণময় রাজনৈতিক জীবন এবং ব্যক্তিজীবনের আরো বিশদ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pandurang-mahadev-bapat/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-28
ধর্মীয় অনুষ্ঠান :
- পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কয়েকদিনব্যাপী রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসব নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ras
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সাপের বিষের একমাত্র ওষুধ হল এর অ্যান্টিভেন। ১৮৯৪ সালে আলবার্ট ক্যালমেট নামে এক ফরাসি বিজ্ঞানী বিশ্ব বিখ্যাত পাস্তুর ইনস্টিটিউটে কোবরা সাপের বিষের বিরুদ্ধে এই প্রতিষেধক আবিষ্কার করেন। সেই থেকে সারা পৃথিবী জুড়ে সাপের কামড়ের ওষুধ হিসাবে এর বহুল ব্যবহার হয়ে চলেছে। এই সাপের বিষএর প্রতিষেধক কীভাবে তৈরি করা হয় জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/how-is-antivenom-prepared
- নোয়াখালী বলতেই মনে পড়ে ১৯৪৬ সালের রক্তাক্ত হিন্দু-মুসলিম দাঙ্গার কথা। অন্যদিকে মুক্তিযুদ্ধের শহীদ রুহুল আমিনের স্মৃতি স্থানীয় মানুষকে আজও ব্যথিত করে তোলে। এর পাশাপাশিই নারকেল নাড়ু, ম্যাড়া পিঠে, খোলাজা পিঠের টানে বহু মানুষ এসে জড়ো হন নোয়াখালীতে। আরো কত ঐতিহ্য লুকিয়ে আছে এই জেলার বুকে, জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/noakhali/
আজ ইউটিউবে কী দেখবেন :
- কোচবিহার নাম হল কীভাবে সে নিয়ে বেশ কিছু মতামত আছে। কোনও মতে কোচ জাতির বাসস্থানের উপর নির্ভর করে কোচবিহারের নামকরণ, আবার কোনও মতে পরশুরামের ভয়ে ভীত ক্ষত্রিয়রা ভগবতীর ‘কোচে’ (ক্রোড়ে) আশ্রয় নিলে সেই থেকে এই নামকরণ। বিভিন্ন মতের মধ্যে কোনটি সঠিক, কোচবিহারের নামের রহস্য আসলে কী, অজানা সেই ইতিহাস জানুন এই ভিডিওতে https://youtu.be/h-61_S23o6k
- বাংলা সাহিত্যভান্ডার বিপুল এক ভান্ডার। সেই কোন কাল থেকে আজও নিরন্তর লেখা চলছে বাংলায়। রোজই জন্ম হচ্ছে নতুন লেখার, জন্ম নিচ্ছে লেখক। কিন্তু এই লেখা কী শুধুই শখে নাকি লিখে নিয়মিত আয় করছে লেখকেরা ? বাংলায় লিখে কি পেট চালানো যায় ? https://youtu.be/n_1bQSvGBK4
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান