সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- ১৮ বছর বয়স হলেই ভোটাধিকার পাওয়া যায়। ভোটদানের মাধ্যমে দেশের শাসকদের নির্বাচন করতে পারে গণতান্ত্রিক দেশের সাধারণ নাগরিকেরা। তাই তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই বাংলাদেশে প্রতি বছর ২ মার্চ তারিখে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। এই বিশেষ দিনের তাৎপর্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-voters-day-bangladesh/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ লরি বেকারের জন্মদিন। স্থাপত্য জগতের গান্ধী বলা হয় তাঁকে। ব্রিটিশ হয়েও জীবনের পঞ্চাশ বছর ভারতীয়দের কল্যাণে কখনো কুষ্ঠ রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, কখনো বা সাক্ষরতা গ্রাম নির্মাণের মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। তাঁর ফর্মুলা একটাই – অর্থের সাশ্রয় করে বাড়ি বানানো আর এটাই বিখ্যাত হয়ে ওঠে সমগ্র ভারতে। জানতে চান তাঁর জীবন ও স্থাপত্যশৈলী সম্পর্কে? তাহলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/laurie-baker/
- আজ সরোজিনী নাইডুর মৃত্যুদিন। ভারতীয় ইতিহাসে তিনি বিখ্যাত ‘দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া’ নামে৷ তাঁর জন্মদিনেই সারা দেশজুড়ে পালিত হয় ‘জাতীয় নারী দিবস’। তিনি সরোজিনী নাইডু। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarojini-naidu/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ মার্চ। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-02
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাংলায় প্রচলিত অন্যতম প্রবাদ হল যত দোষ নন্দ ঘোষ আমরা প্রায়ই কথায় কথায় এই বাক্যের ব্যবহার করে থাকি৷ প্রবাদটির অর্থ যে যেখানে যাই দোষ করুক না কেন একজনের উপরই দোষ দেওয়া হয় বা দূর্বলের প্রতি সর্বদা দোষারোপ। এবার জেনে নেওয়া যাক প্রবাদটির পিছনে থাকা গল্পটি৷ এই প্রবাদের উৎপত্তি কৃষ্ণের বাল্যলীলার কাহিনী থেকে। কি সেই গল্প জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-jato-dosh-nanda-ghosh
- বৃষ্টি হলেই বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি লেগেই আছে। নিশ্চয়ই কয়েক বছর ধরে সকলেই লক্ষ করে থাকবেন, আগের তুলনায় বজ্রপাতের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। খবরে দেখা যায় প্রায়ই কেউ না কেউ মারা গেছেন বজ্রপাতে। ক্রমশ বেড়ে চলা এই বজ্রপাতের পিছনে কোন বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে? জানতে গেলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-lightning-occur-so-frequent/
- কোথাও কোনো ভয়ানক অগ্নিকান্ডের কথা শুনলেই আমরা লঙ্কাকাণ্ড বা খাণ্ডব দাহনের সঙ্গে তার তুলনা করে থাকি। কিন্তু জানেন কি, কেন হয়েছিল খান্ডব দাহন? কোন দেবতার প্রয়োজনে পুড়ে মরতে হয়েছিল হাজার হাজার জীব-জন্তুকে? কারাই বা সাহায্য করেছিলেন এই দাহনকার্যে? আসুন জেনে নেওয়া যাক মহাভারতে উল্লেখিত এক ভয়ানক অগ্নিকান্ড খান্ডব দাহনের ঘটনা ও তার পারিপার্শ্বিক কাহিনী– https://sobbanglay.com/sob/khandob-dahon/
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সরোজিনী নাইডুর মৃত্যুদিন। সরোজিনী নাইডু একজন ভারতীয় মহিলা কবি, স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক যিনি ভারতীয় ইতিহাসে বিখ্যাত দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং সংযুক্ত প্রদেশ (অধুনা উত্তর প্রদেশ)-এর প্রথম রাজ্যপাল। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/ai5jHKNiMXI
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে স্নানযাত্রার পরে জগন্নাথ এবং বাকি দুইজন দেবতাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে তাদের প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর গ্রাম থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরো গ্রাম থেকে সকলে মিলে তিনটি পটচিত্র বানিয়ে দেওয়া হয়। সেইরকম একজন শিল্পীর সাথে সরাসরি আলোচনা শুনুন এখানে https://youtu.be/ohG2G6Jt6bc
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান