সববাংলায়

১৭ মার্চ ।। ৩ চৈত্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৭ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বাংলাদেশের জাতীয় শিশু দিবস।  শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অগাধ মমতা। তাঁর এই শিশুপ্রীতিকে কেন্দ্র করেই প্রতি বছর ১৭ মার্চ তাঁরই জন্মদিনে সমগ্র বাংলাদেশ জুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস। শেখ মুজিবর রহমানের জন্মদিনের বাইরে গিয়েও শিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এই বিশেষ দিনের তাৎপর্য এবং বিস্তারিত ইতিহাস পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-children’s-day-Bangladesh/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শেখ মুজিবর রহমানের জন্মদিন। ১৯৪৪ সালে নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মধ্যে দিয়ে রাজনীতিতে অভিষেক হবার পর দীর্ঘ পথ পেরিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের জাতির নয়নের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাংলাদেশের জাতির জনক উপাধিতে ভূষিত বঙ্গবন্ধু সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sheikh-mujibur-rahman
  • আজ মনোহর আইচের জন্মদিন। জীবনধারণের জন্য একসময় শিয়ালদায় নারকেল বিক্রি করতেন প্রখ্যাত বডিবিল্ডার মনোহর আইচ। তিনি ভারতবর্ষের দ্বিতীয় ব্যক্তি যিনি মিস্টার ইউনিভার্সের খেতাব অর্জন করেছিলেন। ঔপনিবেশিক অত্যাচারের পক্ষে কথা বলার কারণে এক ব্রিটিশ অফিসারকে চড় মেরে কারাবাসও করেছিলেন তিনি। তিনবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। জাদুকর পি সি সরকারের সঙ্গে শক্তিপ্রদর্শনের খেলাও দেখিয়েছেন একসময়। ভ্রাম্যমাণ সার্কাসের সঙ্গে ঘুরে ঘুরে পেশির নৃত্য দেখিয়েছেন মনোহর। ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যায়ামবীর মনোহর আইচ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/manohar-aich/
  • আজ ভৈরব দত্ত পাণ্ডের জন্মদিন। পশ্চিমবঙ্গের দশম রাজ্যপাল হিসেবে রাজভবনে প্রবেশের সময় দরজা খুলে দেওয়া পরিচারকের সঙ্গে করমর্দন করে সকলকে অবাক করে দিয়েছিলেন ভৈরব দত্ত পাণ্ডে। রাষ্ট্রপতি শাসন জারি থাকাকালীন পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন তিনি। ভারতীয় সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় কাজ করেছেন বি. ডি. পাণ্ডে। বিহারের ফুড কমিশনার হিসেবে খাদ্যশস্যের বরাদ্দ বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। সামাজিক ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করে। এমন মানবদরদী ভারতীয় রাজনীতিবিদ ভৈরব দত্ত পাণ্ডে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhairab-dutt-pande-b-d-pande/
  • আজ খ্রিশ্চিয়ান ডপলারের মৃত্যুদিন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় হয়ত খেয়াল করেছেন কোন ট্রেন হর্ণ দিতে দিতে ছুটে গেলে যখন ট্রেনটি দূর কাছে আসে তখন তীক্ষ্ণ শোনায় আর আপনাকে ঠিক পেরিয়ে গেলেই হর্ণের তীক্ষ্ণতা কমে যায় ও ক্রমশ মোটা হতে থাকে আওয়াজ। এটাই ডপলার প্রভাব – খ্রিশ্চিয়ান ডপলার এটি আবিষ্কার করেছিলেন। এই প্রভাব দিয়ে দ্বৈত তারার রং ব্যাখা করা সম্ভব হয়েছিল। এই বিজ্ঞানী সম্বন্ধে জানতে পড়ুন এই লিঙ্কে – https://sobbanglay.com/sob/christian-doppler
  • ১৯৯৬ সালের আজকের দিনে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেটের সমাপ্তি ঘটে। আজকের দিনেই ফাইনালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপ ত্রিকেট প্রথমবার জয় করে। ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/1996-cricket-world-cup
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তখনও বাংলায় নবজাগরণ হয়নি, নবজাগরণের প্রস্তুতি চলছে বলা যায়। রাজা রামমোহন, ডিরোজিও, বিদ্যাসাগরদের জন্য পথ তৈরি করার কাজটা হয়ত শুরু হয়েছে এঁদের মতই বিদুষী, প্রতিবাদী নারীর হাত ধরে। নারায়ণ সান্যালের রূপমঞ্জরী কল্পনায়িকা ছিলেন – সেই কল্পনায়িকার অনেকটাই হটী বিদ্যালঙ্কারের থেকে নেওয়া। সেই অসামান্যা বিদুষী নারী, যিনি কাশীতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে টোলে শিক্ষা দিয়েছেন, অর্জন করেছেন বিদ্যালঙ্কার উপাধি সেই হটী বিদ্যালঙ্কার সম্বন্ধে খুব কম মানুষেরই জানা আছে। সববাংলায় আপনাদের কাছে হাজির করেছে সেই তথ্য। পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hoti-vidyalankar
  • বেলজিয়াম দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে তার জগত বিখ্যাত চকলেট বেলজিয়ামের চার্চে করা অসাধারণ সুন্দর রঙিন কাঁচের কাজের জন্য।এর বাইরেও  বেলজিয়ামকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/belgium/
  • পাপুয়া নিউ গিনির এক বিশেষ উপজাতির মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল কুরু নামক মারণরোগ। এই রোগে তাদের শরীরে ভয়ানক কম্পন দেখা দিত, অনিয়ন্ত্রিত অদ্ভুত আচরণের শিকার হত তারা। উচ্ছৃঙ্খল হাসি এই রোগের আরেকটি লক্ষণ। যেন হাসতে হাসতে মৃত্যুর দিকে এগিয়ে যেত তারা! স্থানীয়রা মনে করত কালাজাদু এই রোগের কারণ। পরে এই রোগ নিয়ে গবেষণা করার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পর্যন্ত দেওয়া হয়েছে। এই আশ্চর্য মারণরোগ কুরু কী, কেনই বা মহামারীর মত ছড়িয়ে পড়ত এই রোগ জানার জন্য পড়তেই হবে এই লেখাটি – https://sobbanglay.com/sob/kuru/

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শেখ মুজিবর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বা শেখ মুজিব বা মুজিব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতির জনক এবং পাকিস্তানের শাসন থেকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার অন্যতম কারিগর হিসেবে ইতিহাসে প্রসিদ্ধ। তাঁকে নিয়ে এই তথ্যগুলো জানেন? https://youtu.be/dP05Oq44fl0

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ছোটবেলায় সুকুমার রায়র পাগলা দাশু পড়তে পড়তে দাশরথি ও তার বন্ধুদের নিজেদেরই বন্ধু ভেবে বসেছি। তারপর কালের নিয়মে বড় হয়েছি। জীবন জীবিকার ইঁদুর দৌড়ে কখন যে সেই বন্ধুরা হারিয়ে গিয়েছে খেয়াল করিনি। তারপর হঠাৎই একদিন দেখা হয়ে যায় দাশুর সঙ্গে… তার সঙ্গে কী কথা হল? জানতে শুনুন গল্প “আইটি প্রফেশনাল দাশু”... https://youtu.be/dworZVYbMj0

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading