সববাংলায়

২৯ কার্ত্তিক | ১৬ নভেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৯ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ১৬ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৯ কার্ত্তিক | ১৬ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রামোজি রাও-এর জন্মদিন। তিনি একজন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং মিডিয়া উদ্যোক্তা। তাঁর সব থেকে বড় অবদান হল রামোজি ফিল্ম সিটি তৈরি করা। এটি পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও। ১৯৯৬ সালে তিনি এই ফিল্ম সিটি তৈরি করেন। এটি প্রায় ২০০০ একর জমির উপর তৈরি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramoji-rao/
  • আজ উড়া দেবীর মৃত্যুদিন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে সিকান্দার বাগে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আগে বত্রিশ জন্য ব্রিটিশ সৈন্যকে হত্যা করেছিলেন উড়া দেবী। সিপাহি বিদ্রোহের ইতিহাসে অন্যতম দলিত সংগ্রামী নারী তিনিই। তাঁর অনালোচিত জীবনের সব তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/uda-devi/
  • ১৯৯২ সালের আজকের দিনে সুপ্রিম কোর্ট, ইন্দ্র সাহনি বনাম ভারত মামলার রায় দেয়। ভারতবর্ষে সরকারী চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে সংবিধান মেনে এই সংরক্ষণের নানা নীতি নির্ধারণের ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি হয়েছিল। মন্ডল কমিশনের সুপারিশ করা সংরক্ষণের প্রস্তাবগুলির বিরোধিতা যেমন হয়েছিল, তেমনি ইন্দ্র সাহনির নেতৃত্বে বেশ কয়েকজন জনস্বার্থ মামলাও দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলাই ইন্দ্র সাহনি বনাম ভারত মামলা নামে পরিচিত। এই ঐতিহাসিক মামলার বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/indra-sahwaney-vs-india
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-16

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্ত্তিক মাসের প্রথম দিন থেকে কার্ত্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রত নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • গড়পঞ্চকোট থেকে ১০ কিমি দূরে পাহাড়ের দক্ষিণ-পূর্ব ঢালে কাশীপুর রাজার তৈরি বিরিঞ্চিনাথের মন্দির । সেই মন্দিরে রয়েছে বিরিঞ্চিনাথের লিঙ্গমূর্তি । মন্দিরটির বৈশিষ্ট তার প্রাচীনত্বে এবং গাম্ভীর্যে । মন্দিরের কিছুটা দূরেই আছে একটি আকরিক লোহার কারখানা । তার কর্মব্যস্ততা ও মন্দিরের আধ্যাত্মিকতা কিন্তু কোনোভাবেই দ্বন্দ্ব সৃষ্টি করে না বরঞ্চ কর্ম ও আধ্যাতিকতার মেলবন্ধন ঘটায় । আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birinchinath/
  • সময়টা ১৯৯৩ সালের মার্চ মাস। দক্ষিণ সুদানের ভয়াবহ দূর্ভিক্ষপীড়িত অঞ্চল মরুপ্রায়। সেইসঙ্গে চলছে অ্যানথ্রাক্স মহামারী। কঙ্কালসার কৃষ্ণাঙ্গ মানুষ আর তাদের কঙ্কালসার শিশুদের ছবি তুলতে ছুটলেন দক্ষিণ আফ্রিকার চিত্র-সাংবাদিক কেভিন কার্টার। ২৬ মার্চ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার পাতায় ছাপা হল সেই অভিশপ্ত ছবি – ‘দ্য ভালচার অ্যাণ্ড দ্য লিট্‌ল গার্ল’। পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়ে পৃথিবীর ইতিহাসে নাম খোদিত হয়ে গেল কেভিন কার্টারের। কিন্তু গ্রিক ট্র্যাজেডির মতো অমোঘ নিয়তি এসে কেভিনকে ঠেলে দিল আত্মধ্বংসের পথে। একটি বিখ্যাত ছবি – উপচে পড়া সমালোচনা আর অসীম অনুশোচনার ভারে আত্মহত্যা করে বসলেন চিত্রগ্রাহক কেভিন কার্টার। কিন্তু কি ছিল সেই ছবিতে? কেনই আত্মহত্যা করলেন কেভিন? জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/the-vulture-and-the-little-girl/
  • বিভিন্ন সাপের কামড়ে প্রাণীদেহে (মানুষসহ) বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। এর মূল কারণ বিভিন্ন সাপের বিষ বিভিন্ন ভাবে কাজ করে। এর মধ্যে এক ধরণের বিষ হল নিউরোটক্সিন গোত্রের। এই ধরনের সাপের বিষ কাজ করে কীভাবে এবং কোন ধরণের সাপের বিষ নিউরোটক্সিক জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-does-neorotoxin-work

২৯ কার্ত্তিক | ১৬ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • কার্তিককে চিরকুমার কেন বলে জানেন? দেখুন এই ভিডিওতে – https://youtu.be/-SLgaSEfk5M
  • কেরালার একটি সুন্দর সৈকত হল মারারি সৈকত। কেরালার অন্যান্য সৈকতের মত এখানেও লাল ডাব পাওয়া যায়, যার স্বাদ সাধারণ সবুজ ডাবের চেয়ে অনেক মিষ্টি। বিস্তারিত দেখুন এখানে https://youtube.com/shorts/mKX7GSoDV9M

২৯ কার্ত্তিক | ১৬ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৯ কার্ত্তিক | ১৬ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading