হিন্দুদের আরাধ্য দেব দেবীর মধ্যে ইনিও একজন। নাম ‘দোলা মাতা দেবী’। দোলা মাতার মন্দির বানিয়ে যার পুজো করা হয়, সেই তিনি ছিলেন একজন মুসলমান মহিলা। ভাবছেন এ নাম তো আগে কোথাও শোনেননি! আরে শুনবেনই বা কি করে এই দেবী যে রক্ত মাংসের মানুষ ছিলেন।
আমেদাবাদ থেকে মাত্র ৪০ কিমি দূরে গুজরাতের ঝুলাসান গ্রাম। এই গ্রামে দোলামাতা দেবীর মন্দির নামে প্রায় কয়েকশো বছরের পুরনো একটি মন্দির আছে। মন্দিরের মধ্যে কোন বিগ্রহ বা ছবি নেই। আছে একটি পাথর, যা সুন্দর করে শাড়ি পড়ানো। এখানে যার পুজো করা হয়, সেই দোলামাতা ছিলেন একজন মুসলমান মহিলা।
হিন্দুপ্রধান এই গ্রামে সেই মুসলমান একজন মহিলাকে দেবীরূপে কেন পুজো করা হয় তার একটি কাহিনী আছে। বলা হয় কয়েকশো বছর আগে এই গ্রামে একবার ডাকাতরা হানা দিয়েছিল। তখন একা হাতে ডাকাতদের সাথে লড়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে। কিন্তু সেই যে একা হাতে আমৃত্যু লড়াই করে বীরাঙ্গনার মৃত্যু বরণ করার জন্য গ্রামের মানুষের কাছে তিনি হয়ে ওঠেন ভগবান। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেখানে গ্রামবাসীরা তাঁর নামে মন্দির তৈরী করে তারপর থেকে ভক্তি ভরে পুজো করে চলেছেন। গ্রামবাসীরা বিশ্বাস করে যে তিনি তাদের সব ইচ্ছা পূরণ করেন।
এই গ্রামেরই মেয়ে হলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। যদিও তিনি এখানে জন্মগ্রহণ করেননি। কিন্তু তার পূর্বপুরুষের বাড়ি এই গ্রামে। তিনিও এই দোলা মাতার মন্দিরে পুজো দিতে এসেছিলেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://daily.bhaskar.com/news/JM-RELI-gujarat-temple-where-a-muslim-woman-is-worshipped-by-hindus
- http://zeenews.india.com/news/gujarat/a-gujarat-village-where-a-muslim-woman-is-worshipped-as-devi-mata
- https://timesofindia.indiatimes.com/india/Dola-is-a-Muslim-woman
- http://www.inkhabar.com/muslim-woman-is-worshipped-as-a-goddess-by-hindus-in-gujarat
- http://topyaps.com/dola-mata-temple-muslim-woman


আপনার মতামত জানান