কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৪ এপ্রিল ।
আজকের দিনে ভারত :
১৮৫৮ সালের আজকের দিনে সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী ঝলকারী বাঈয়ের মৃত্যু হয়।
১৮৮৯ সালের আজকের দিনে মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ জেলায় হিন্দি ভাষায় প্রথম একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক মাখনলাল চতুর্বেদীর জন্ম হয়।
১৯৪০ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যক্তিত্ব অমূল্যচরণ বিদ্যাভূষণ পরলোক গমন করেন।
১৯৫০ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৫০ সালের আজকের দিনে সুন্দরী মোহন দাসের মৃত্যু হয়।
১৯৭১ সালের আজকের দিনে বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ ও ‘সাধনা ঔষধালয়’-এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষের মৃত্যু হয়।
২০০৯ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের দশম রাজ্যপাল ভৈরব দত্ত পাণ্ডের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আবুল খায়েরের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে দেওবন্দি ইসলামি পণ্ডিত জিয়া উদ্দিনের জন্ম হয়।
১৯৪২ সালের আজকের দিনে চিত্রশিল্পী কালাম মাহমুদের জন্ম হয়।
১৯৭২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৯০ সালের এই দিনে বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক মোহাম্মদ জাকারিয়া পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব :
১৪৬০ সালের এই দিনে সুইজারল্যান্ডে ব্যাসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৫৪১ সালের এই দিনে লোয়োলার ইগন্যাটিয়াস জেসুইটদের প্রথম সামরিক কর্মকর্তা নিযুক্ত হন।
১৯৩২ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন অভিনেতা অ্যান্থনি পারকিন্স জন্মগ্রহণ করেন।
১৯৩২ সালের এই দিনে নোবেল বিজয়ী বিশিষ্ট জার্মান রসায়নবিদ উইলহেম অসওয়াল্ড পরলোক গমন করেন।
১৯৩৯ সালের এই দিনে ইরাকের দ্বিতীয় বাদশাহ গাজি বিন ফয়সাল পরলোক গমন করেন।
১৯৬০ সালের এই দিনে বিখ্যাত নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা হুগো ওয়েভিং জন্মগ্রহণ করেন।
১৯৬৫ সালের এই দিনে ‘আয়রন ম্যান’-এর চরিত্রে অভিনয়ের সূত্রে ভীষণরকম জনপ্রিয়তা অর্জনকারী মার্কিন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র জন্মগ্রহণ করেন।
১৯৬৮ সালের আজকের দিনে আততায়ীর হাতে বিখ্যাত আমেরিকান কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যু হয়।
১৯৭৫ সালের এই দিনে বিল গেটস ও পল অ্যালেন ‘মাইক্রোসফট (Microsoft) কর্পোরেশন’-এর প্রতিষ্ঠা করেন।
১৯৭৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় অভিনেতা হিথ লেজার জন্মগ্রহণ করেন।
১৯৭৯ সালের এই দিনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো-এর ফাঁসি হয়।
১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট জার্মান ফুটবলার সামি খেদিরা জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার স্টিভেন ফিন জন্মগ্রহণ করেন।
১৯৯৯ সালের এই দিনে জ্যাক মা চীনের বিখ্যাত ইন্টারনেট-নির্ভর ব্যবসায়িক কোম্পানি ‘আলিবাবা’ প্রতিষ্ঠা করেন।
২০১৪ সালের এই দিনে বিশ্ব ব্যাঙ্কের সভাপতি জিম ইয়ং কিম দাবি করেন যে, বর্তমানের আবহাওয়া পরিবর্তনের ফলে আগামী ৫-১০ বছরের মধ্যে খাদ্য ও জলের ওপর কর্তৃত্বকে কেন্দ্র করে লড়াই শুরু হবে।
২০১৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ার গোল্ড উপত্যকায় ২১তম কমনওয়েলথ খেলার উদ্বোধন হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান