কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২২ এপ্রিল ।
বিশেষ দিবস :
২২ এপ্রিল – আন্তর্জাতিক ধরিত্রী দিবস
আজকের দিনে ভারত :
১৯১৬ সালের আজকের দিনে অভিনেত্রী ও সংগীতশিল্পী কানন দেবীর জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে বিপ্লবী হরিগোপাল বল, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা ও ত্রিপুরা সেনগুপ্ত স্বাধীনতা আন্দোলনে শহীদ হন।
১৯৪৫ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে ভারতের ইংরাজিভাষার ঔপন্যাসিক ও চিত্ৰনাট্যকার চেতন ভগতের জন্ম হয়।
২০০৩ সালের আজকের দিনে বাঙালি লোকসংস্কৃতি বিশারদ তারাপদ সাঁতরার মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪২ সালের আজকের দিনে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরীর জন্ম হয়।
১৯৫৪ সালের আজকের দিনে রাজনীতিবিদ কাজী কেরামত আলীর জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব :
১৭২৪ সালের আজকের দিনে ইমানুয়েল কান্টের জন্ম হয়। তিনি জার্মান দার্শনিক ছিলেন।
১৭৮২ সালের আজকের দিনে অ্যান বনির মৃত্যু হয়। ইনি একজন আইরিশ মহিলা জলদস্যু ছিলেন।
১৮৭০ সালের আজকের দিনে মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিনের জন্ম হয়।
১৮৯৯ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটার নেড গ্রিগরির মৃত্যু হয়।
১৯০৪ সালের আজকের দিনে পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জন্ম হয়।
১৯১২ সালের আজকের দিনে রাশিয়ার থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয়।
১৯৫৯ সালের আজকের দিনে শ্রীলঙ্কার ক্রিকেটার রঞ্জন মাদুগালের জন্ম হয়।
১৯৭০ সালে এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৯৮১ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার জোনাথন ট্রটের জন্ম হয়।
১৯৮২ সালের আজকের দিনে ব্রাজিলের ফুটবল খেলোয়াড় কাকার জন্ম হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান