কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২০ জুন ।
বিশেষ দিবস:
২০ জুন – বিশ্ব শরণার্থী দিবস।
আজকের দিনে ভারত:
১৭০২ সালের আজকের দিনে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহিরের মৃত্যু হয়।
১৭৫৬ সালের আজকের দিনে ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা পুনরুদ্ধার করেন।
১৭৫৬ সালের আজকের দিনে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়। নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জনের মৃত্যু হয়।
১৮৫৮ সালের আজকের দিনে গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে মহাবিদ্রোহের অবসান ঘটে।
১৯০৯ সালের আজকের দিনে লেখক, রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদারের জন্ম হয়।
১৯৩৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাইয়ের জন্ম হয়।
১৯৪৭ সালের আজকের দিনে বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।
১৯৫৮ সালের আজকের দিনে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা রাহুল খান্নার জন্ম হয়।
২০০০ সালের আজকের দিনে ভারতীয় গবেষক ও বিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদারের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ:
১৯১১ সালের আজকের দিনে প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের জন্ম হয়।
২০১৯ সালের আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দলগতভাবে তাদের সর্বোচ্চ রান (৩৩৩) করে। যদিও বাংলাদেশ ম্যাচটা ৪৮ রানে হেরে যায়।
২০২০ সালের আজকের দিনে বাংলাদেশি সাংবাদিক ও শিল্পকলা একাডেমীর পরিচালক কামাল লোহানীর মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব:
১৯০৬ সালের আজকের দিনে ইংরেজ চিত্রশিল্পী জন ক্লেটন অ্যাডামসের মৃত্যু হয়।
১৯১৭ সালের আজকের দিনে পোলিশ গণিতবিদ হেলেনা রাসিওয়ার জন্ম হয়।
১৯৬৭ সালের আজকের দিনে আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানের জন্ম হয়।
১৯৬৮ সালের আজকের দিনে পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার রবার্ট রোডরিগুয়েয এর জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ও প্রযোজক জোশ লুকাসের জন্ম হয়।
১৯৭৬ সালের আজকের দিনে চেকোস্লোভিয়া ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর মুকুট জয় করে।
১৯৭৬ সালের আজকের দিনে ব্রাজিলিয়ান ফুটবলার জুলিয়ানো বেলেটির জন্ম হয়।
১৯৭৮ সালের আজকের দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জন্ম হয়।
১৯৯৯ সালের আজকের দিনে আমেরিকান লেখক ক্লিফটন ফাডিমানের মৃত্যু হয়।
১৯৯৯ সালের আজকের দিনে একদিবসীয় ক্রিকেটের সপ্তম বিশ্বকাপের আসর শেষ হয় । অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল।
২০০৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবির মৃত্যু হয়।
২০১০ সালের আজকের দিনে ইতালিয়ান ফুটবল খেলোয়াড় রবার্টো রসাটোর মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ২০ জুন ।। বিশ্ব শরণার্থী দিবস | সববাংলায়Cancel reply