সববাংলায়

আজকের দিনে ।। ৪ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ মার্চ ।

আজকের দিনে ভারত :

১৭৮৪ সালের আজকের দিনে ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৮৩৬ সালের আজকের দিনে লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৫৬ সালের আজকের দিনে ক্ষনজন্মা বাঙালি মহিলা কবি তরু দত্তের জন্ম হয়।

১৯২৫ সালের আজকের দিনে বিশিষ্ট চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।

১৯২৮ সালের আজকের দিনে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ওরফে লর্ড সিনহার মৃত্যু হয়।

১৯৩১ সালের আজকের দিনে বন্দি মুক্তি দিবসে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৪ সালের আজকের দিনে ‘ক্যাবারে কুইন’ মিস শেফালির জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

২০০২ সালের আজকের দিনে কে. ভি. রঘুনাথ রেড্ডির মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হকের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে ঢাকার ‘রেডিও পাকিস্তান’-এর ‘ঢাকা বেতার কেন্দ্র’ নামকরণ করা হয়।

১৯৭২ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম এক টাকা ও একশত টাকার নোট চালু করা হয়।

১৯৭৮ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যু হয়।

২০২১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমামের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১১৫২ সালের আজকের দিনে ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।

১৩৮৬ সালের আজকের দিনে ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

১৩৯৭ সালের আজকের দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৬৬৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৮৯ সালের আজকের দিনে মার্কিন সংবিধান কার্যকর হয়।

১৮২৩ সালের আজকের দিনে গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।

১৮৪৮ সালের আজকের দিনে অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৯১৯ সালের আজকের দিনে কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।

১৯৩৩ সালের আজকের দিনে ফ্রাঙ্কলিন ডেলানোর রুজভেল্টের অভিষেক হয়।

১৯৪১ সালের আজকের দিনে মার্কিন ঔপন্যাসিক শেরউড অ্যান্ডারসনের মৃত্যু হয়।

১৯৬৩ সালের আজকের দিনে মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামের মৃত্যু হয়।

১৯৭৭ সালের আজকের দিনে রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত হন।

১৯৯০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকারের উৎখাত হয়।

২০১১ সালের আজকের দিনে নেদারল্যান্ডসের নোবেলবিজয়ী চিকিৎসক সাইমন ভ্যান ডের মারের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ৩ মার্চ আজকের দিনে ।। ৫ মার্চ

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading