সববাংলায়

আজকের দিনে | ২৬ মে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৬ মে ।

আজকের দিনে ভারত :

১৭৩৯ সালের আজকের দিনে মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়।

১৮২৬ সালের আজকের দিনে বিশিষ্ট মালায়লম লেখক, দার্শনিক, সুবক্তা সুকুমার আঝিকোড়ের জন্ম হয়।

১৯০৮ সালের আজকের দিনে ভারতীয় ধর্মীয় নেতা এবং ইসলামে আহ্‌মদিয়া মতবাদের প্রবক্তা মির্জা গোলাম আহমদের মৃত্যু হয়।

১৯৩২ সালের আজকের দিনে প্রবাদ প্রতিম চিত্রগ্রাহক বেনু সেনের জন্ম হয়। ভারতে প্রথম সাদা-কালো নেগেটিভ থেকে রঙিন ফোটোগ্রাম তৈরি এবং রঙ পৃথকীকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন তিনি।

১৯৬৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা দিলীপ যোশীর জন্ম হয়।

১৯৮২ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহন করে।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৫৮ সালের আজকের দিনে সাহিত্যিক মঈনুল আহসান সাবেরের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইতি।

১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু হয়।

১৯৯৪ সালের আজকের দিনে বাংলাদেশ-ভিয়েতনাম এর মধ্যে দুটি অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৮ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

 আজকের দিনে বিশ্ব :

১৭৯৯ সালের আজকের দিনে রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের জন্ম হয়। আধুনিক রুশ সাহিত্যে তাঁকেই সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে মনে করা হয়।

১৮৭০ সালের আজকের দিনে দিনেসিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু।

১৯১৮ সালের আজকের দিনে জার্জিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯৪১ সালের আজকের দিনে ব্রিটিশ রাজনীতিবিদ জেমস ডবিন (James Dobbin) এর জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।

১৯৬৯ সালের আজকের দিনে অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করেছিল।

১৯৭২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে ছিল।

১৯৮১ সালের আজকের দিনে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

১৯৮৯ সালের আজকের দিনে ব্রিটিশ ফুটবলার ডন রেভির মৃত্যু হয়।

১৯৯৪ সালের আজকের দিনে বাংলাদেশ-ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর।

আজকের দিনে

আজকের দিনে | ২৫ মে আজকের দিনে | ২৭ মে

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading