সববাংলায়

আজকের দিনে ।। ১৩ অক্টোবর

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৩ অক্টোবর  

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আজকের দিনে ভারতঃ  

১৫৫৬ সালের আজকের দিনে মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০ সালের আজকের দিনে তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৯১১ সালে আজকের দিনে ভগিনী নিবেদিতার মৃত্যু হয়। তিনি ছিলেন আইরিশ ভারতীয় সমাজকর্মী, লেখক ও শিক্ষাবিদ।

১৯৪৬ আজকের দিনে মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬৪ সালে আজকের দিনে প্রেমাঙ্কুর আতর্থীর মৃত্যু হয়।, তিনি ছিলেন কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৮৩ সালে আজকের দিনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়, তিনি ছিলেন নট, নাট্যকার ও পরিচালক।

১৯৮৭ সালে আজকের দিনে কিশোর কুমারের মৃত্যু হয়। তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও নায়ক।

১৯৯১ সালের আজকের দিনে বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।  

১৯৯৯ সালের আজকের দিনে ভারতে ভারতীয় জনতা পার্টির  নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০১ সালের আজকের দিনে ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় আতঙ্কবাদী সহ ১৫ জনের মৃত্যু হয়।

২০০২ সালে আজকের দিনে ইলা মিত্রের মৃত্যু হয়। তিনি ছিলেন বাঙালি মহিয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা।

২০০৬ সালে আজকের দিনে প্রতিভা বসুর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ   

 ১৯৬৪ সালে এই দিনে পরলোক গমন করেন গোলাম মোস্তফা, তিনি ছিলেন  বাংলাদেশের বিশিষ্ট কবি।

১৯৬৬ সালে এই দিনে পরলোক গমন করেন মুহম্মদ ইব্রাহিম, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, আইনজীবী, বিচারক ও রাজনীতিক।

১৯৭১ সালে এই দিনে পরলোক গমন করেন আবদুল মোনেম খান, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৮৭ সালে এই দিনে পরলোক গমন করেন অমলেন্দু বিশ্বাস, তিনি ছিলেন বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।

১৯৯৪ সালে এই দিনে জন্মগ্রহণ করেন লিটন দাস, তিনি বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার।

২০০৪ সালের আজকের দিনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ সালের আজকের দিনে শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার লাভ করে।

২০০৭ সালে এই দিনে পরলোক গমন করেন ওবায়েদ উল হক, তিনি ছিলেন চলচ্চিত্রকার ও সাংবাদিক।

আজকের দিনে বিশ্ব – 

০০৫৪ সালে এই দিনে পরলোক গমন করেন ক্লডিয়াস, তিনি ছিলেন রোমান সম্রাট।

০৫৩৯ খ্রীস্টপূর্বের এই দিনে ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।

১৭৯২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২৫ সালে এই দিনে জন্মগ্রহণ করেন মার্গারেট থেচার, তিনি ছিলেন লৌহমানবী হিসেবে খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৮ সালে এই দিনে জন্মগ্রহণ করেন নুসরাত ফতেহ আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।

১৯৬২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৮৯ সালের আজকের দিনে আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তী – ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তীর নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।

১৯৯০ সালে এই দিনে পরলোক গমন করেন লি ডাক থো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভিয়েতনামী রাজনীতিবিদ।

২০০৩ সালে এই দিনে পরলোক গমন করেন বারট্রাম নেভিল ব্রকহাউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

২০১৪ সালে এই দিনে পরলোক গমন করেন পিয়াস করিম, তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টেলিভিশন টক শোর আলোচক।

আজকের দিনে

আজকের দিনে ।। ১২ অক্টোবর আজকের দিনে ।। ১৪ অক্টোবর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading