কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৮ অক্টোবর
আজকের দিনে ভারতঃ
১৯১৮ সালের আজকের দিনে পরিতোষ সেনের জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী।
১৯২৫ সালের আজকের দিনে ইলা মিত্রের জন্ম হয়। তিনি ছিলেন বাঙালি মহিয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা।
১৯২৫ সালের আজকের দিনে ইব্রাহিম আলকাজির জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় থিয়েটার জগতের একজন কিংবদন্তী নাট্যকার।
১৯৫০ সালের আজকের দিনে ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী জন্মগ্রহণ করেন ।
১৯৭১ সালের আজকের দিনে পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
১৯৭৮ সালের আজকের দিনে ভারতীয় তামিল অভিনেত্রী জয়তিকা সারাভানান জন্মগ্রহণ করেন ।
১৯৮০ সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস পরলোকগমন করেন।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৩ সালের আজকের দিনে কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান পরলোক গমন করেন ।
১৯৬৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র।
১৯৭২ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৯৭৩ সালের আজকের দিনে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭৬ সালের আজকের দিনে বাংলাদেশের সামরিক সরকার আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অযোগ্য বলে ঘোষণা করে।
আজকের দিনে বিশ্ব –
১৬৭৮ সালের আজকের দিনে চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস পরলোক গমন করেন ।
১৮৬৬ সালের আজকের দিনে রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
১৮৭১ সালের আজকের দিনে চার্লস ব্যাবেজের মৃত্যু হয়। তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।
১৯১৪ সালের আজকের দিনে কবি আজিজুর রহমান পরলোক গমন করেন ।
১৯৩১ সালের আজকের দিনে টমাস আলভা এডিসনের মৃত্যু হয়। তাঁকে আমরা অনেকেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে চিনলেও ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, বৈদ্যুতিন ভোট রেকর্ডার ইত্যাদি নানাবিধ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি।
১৯৫৬ সালের আজকের দিনে মহিলা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার জন্ম হয়।
১৯৬৭ সালের আজকের দিনে রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
১৯৭৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্যান্ডি লো, তিনি হংকং গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
১৯৮৪ সালের আজকের দিনে আফ্রিকার মহাদেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। সব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪টি দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়।
১৯৮৫ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস-এর ফাঁসি হয়।
১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ওয়িলমা এলেস, তিনি জার্মান অভিনেত্রী।
২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন সিলভিয়া ক্রিস্টেল, তিনি ছিলেন ডাচ মডেল, অভিনেত্রী ও গায়ক।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#August
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_18
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


আপনার মতামত জানান