সববাংলায়

আজকের দিনে ।। ২২ অক্টোবর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২২ অক্টোবর

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস

ক্যাপস্‌ লক ডে।

আজকের দিনে ভারতঃ  

১৫৯৯ সালের আজকের দিনে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।

১৭৬০ সালের আজকের দিনে নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।

১৭৬৪ সালের আজকের দিনে বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।

১৯০০ সালের আজকের দিনে ভারতীয় বিপ্লবী আসফাকউল্লা খানের জন্ম হয়।

১৯০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দীন কাসিমপুরী, তিনি ছিলেন বাংলা লোকসাহিত্যের কিংবদন্তী পুরুষ।

১৯০৩ সালের আজকের দিনে ত্রিভুবনদাস কিশিভাই পটেলের মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর অন্যতম কাণ্ডারি।

১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দীপক চোপড়া, তিনি ছিলেন ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।

১৯৫০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ময়ুখ চৌধুরী, তিনি বাংলাদেশী কবি, সমালোচক ও গবেষক।

১৯৫৪ সালের আজকের দিনে জীবনানন্দ দাশের মৃত্যু হয়।

১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পরিনীতি চোপড়া, তিনি ভারতীয় অভিনেত্রী।

২০০৮ সালের আজকের দিনে পরিতোষ সেনের মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী।

আজকের দিনে বাংলাদেশ-

১৯৫৫ সালের আজকের দিনে কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিযে় আওয়ামী লীগ নামকরণ করা হয়।

১৯৬৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন খাজা নাজিম উদ্দিন, তিনি ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ।

আজকের দিনে বিশ্ব –

১৪৯৪ সালের আজকের দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।

১৮৬২ সালের আজকের দিনে আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।

১৮৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইভান বুনিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।

১৮৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্লিনটন জোসেফ ডেভিসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

১৯১৮ সালের আজকের দিনে উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।

১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডোরিস লেসিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইরানী বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৯২৯ সালের আজকের দিনে ব্যালন ডি’অর পুরস্কার জয়ী একমাত্র গোলরক্ষক লেভ ইয়াসিনের জন্ম হয়।

১৯৩৪ সালের আজকের দিনে প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।

১৯৩৫ সালের আজকের দিনে হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।

১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জুলি ড্যাশ। তিনি হলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভ্যালেরিয়া গলিনো। তিনি হলেন ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হাদিসে।তিনি হলেন তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।

১৯৯২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ক্লেয়াভন লিটল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

২০০৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইভ কুরি, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।

২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন মাইক মরিস, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক।

২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইয়ান্বারি কাযামা, তিনি ছিলেন জাপানি চিত্রকর।

আজকের দিনে

আজকের দিনে ।। ২১ অক্টোবর আজকের দিনে ।। ২৩ অক্টোবর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading