সববাংলায়

আজকের দিনে ।। ৩১ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩১ জানুয়ারি ।

বিশেষ দিবস :

৩১ জানুয়ারি – বিশ্ব পথশিশু দিবস।

৩১ জানুয়ারি – স্বাধীনতা দিবস (নাউরু)।

আজকের দিনে ভারত :

১৮৪৭ সালের আজকের দিনে শিবনাথ শাস্ত্রীর জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে গান্ধীজির মৃত্যুর পর বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৯৬৩ সালের এই দিনে ময়ূরকে ভারতের ‘জাতীয় পাখি’ ঘোষণা করা হয়।

১৯৬৯ সালের আজকের দিনে বিশিষ্ট সন্ত মিহিরভাবার মৃত্যু হয়।

১৯৮৫ সালের আজকের দিনে ৫৩তম সংবিধান সংশোধন সম্পন্ন হয়।

১৯৯৬ সালের আজকের দিনে এশিয়ার প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়টি মহারাষ্ট্রের পুণেতে উদ্বোধন হয়।

১৯৯৭ সালের আজকের দিনে আই.এন.এস ভিক্রান্তের উড়োজাহাজ বহনকারী অংশটি খুলে ফেলা হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯০৪ সালের আজকের দিনে বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ মুহম্মদ মনসুরের জন্ম হয়।।

১৯২১ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম হয়।

১৯৬৮ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে’র মৃত্যু হয়।

১৯৭২ সালের আজকের দিনে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ড।

১৯৮৫ সালের আজকের দিনে ক্রিকেটার নাফিস ইকবালের জন্ম হয়।

২০০৮ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী আবদুস সাত্তার খানের মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীরের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব :

১৭৪৭ সালের আজকের দিনে লন্ডন লক্ হাসপাতালে প্রথম যৌনরোগের চিকিৎসালয় উন্মুক্ত করা হয়।

১৮৫১ সালের আজকের দিনে মার্কিন নাগরিক গেইল বর্ডেন গাঢ় দুধের আবিষ্কার ঘোষনা করেন।

১৯০২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ আলভা মাইরডালের জন্ম হয়।

১৯০৯ সালের আজকের দিনে আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।

১৯৩৩ সালের আজকের দিনে অ্যাডল্ফ হিটলার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

১৯৪৩ সালের আজকের দিনে ফিল্ড মার্শাল ফ্রেডরিক পৌলাস স্ট্যালিনগ্রাদে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯৫০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা তৈরির কথা ঘোষণা করেন।

১৯৭২ সালের আজকের দিনে নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুরের মৃত্যু হয়।

১৯৭৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ রাগ্নার ফ্রিসচের মৃত্যু হয়।

২০১৫ সালের আজকের দিনে সারা বিশ্বে গল্ফের ইতিহাসে লিদিয়া কো মাত্র সতেরো বছর বয়সে ১ নম্বরে স্থান পায়।

আজকের দিনে

আজকের দিনে ।। ৩০ জানুয়ারি আজকের দিনে ।। ১ ফেব্রুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading