সববাংলায়

আজকের দিনে ।। ৭ অক্টোবর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৭ অক্টোবর।

আজকের দিনে ভারতঃ

১৭০৮ সালের এই দিনে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংহ পরলোক গমন করেন।

১৯৩২ সালের এই দিনে রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

১৯৫০ সালের এই দিনে কলকাতায় মাদার টেরেসা ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন।

১৯৭৮ সালের এই দিনে ভারতের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় জাহির খান জন্মগ্রহণ করেন।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৪৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট আধুনিক কবি হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন।

আজকের দিনে বিশ্বঃ

১৭১৪ সালের এই দিনে নেদারল্যান্ডসের আল্কমারে বিয়ারের ওপর ট্যাক্স চাপানোর প্রতিক্রিয়ায় ভীষণভাবে দাঙ্গা বাঁধে।

১৮৪৯ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো এর মৃত্যু হয়।

১৮৮৫ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ পদার্থবিদ নিলস বোরের জন্ম হয়। গ্রহণ করেন।

১৮৮৬ সালের এই দিনে ফ্রান্স, কিউবায় দাসত্ব প্রথার অবসান ঘটায়।

১৯৫২ সালের এই দিনে রুশ প্রজাতন্ত্রের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভ্লাদিমির পুতিনের জন্ম হয়।

১৯৬৭ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ইংরেজ সাহিত্যিক নরম্যান এঞ্জেল পরলোক গমন করেন।

১৯৭৩ সালের এই দিনে তিনি ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড় দিদা জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের এই দিনে হোসনি মোবারক মিশরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

১৯৮৩ সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় ডোয়েন ব্র্যাভো জন্মগ্রহণ করেন।

১৯৮৪ সালের এই দিনে পাকিস্তানের অন্যতম বিতর্কিত ক্রিকেট খেলোয়াড় সালমান বাট জন্মগ্রহণ করেন।

১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরীতে কমিউনিস্ট দলের বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৮৯ সালের এই দিনে পূর্ব জার্মানিতে গনতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।

২০০৮ সালের এই দিনে ড্যানিয়েল এক ও মার্টিন লরেন্তজোন সংগীত পরিষেবা প্রদানকারী অ্যাপ্পলিকেশান ‘স্পোরটিফাই’-এর উদ্বোধন করেন।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।