কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১ সেপ্টেম্বর।
আজকের দিনে ভারতঃ
১৮৯৬ সালের আজকের দিনে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণ দে যিনি অধিক পরিচিত অভয় চরণারবিন্দ ভক্তিবেনদান্ত স্বামী নামে, তাঁর জন্ম হয়।
১৯২৪ সালের আজকের দিনে বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার জন্ম হয়।
১৯৪২ সালের আজকের দিনে রাসবিহারী বসু ‘আজাদ হিন্দ ফৌজ‘ প্রতিষ্ঠা করেন।
১৯৪৭ সালের আজকের দিনে সমগ্র ভারত জুড়ে আই.এস.টি তথা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাগু করা হয়।
১৯৫৬ সালের আজকের দিনে ‘লাইফ ইন্সিওরেন্স কর্পরেশান অফ ইন্ডিয়া’ (এল.আই.সি) প্রতিষ্ঠিত হয়।
১৯৬৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি গায়ক নচিকেতা চক্রবর্তীর জন্ম হয়।
১৯৬৫ সালের আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৬৬ সালের আজকের দিনে প্রকৌশলী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের জন্ম হয়।
২০১৪ সালের আজকের দিনে প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত রুপে পুনরায় পঠনপাঠন শুরু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১৮ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুর রহমান বিশ্বাসের জন্ম হয় তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন৷
১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট কবি কফিল আহমেদের জন্ম হয়।
১৯৮৯ সালের আজকের দিনে ৬৩ বছর বয়সে ঢাকায় বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৯১৪ সালের আজকের দিনে রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী সেন্ট পিটার্সবা্র্গের নাম পরিবর্তন করে ‘পেত্রগ্রাদ’ রাখা হয়।
১৯২৩ সালের আজকের দিনে বিখ্যাত বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ান রকি মারসিয়ানো জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পেশাগত জীবনে প্রতিটি বক্সিং খেলায় অপরাজিত ছিলেন।
১৯২৩ সালের আজকের দিনে জাপানের হনশু অঞ্চলে ভয়াবহ ভুমিকম্পের ফলে প্রায় এক লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
১৯৩৯ সালের আজকের দিনে জার্মানি, পোল্যান্ড আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৫৭ সালের আজকের দিনে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ বিজয়ী বিশিষ্ট কিউবান-আমেরিকান গায়িকা ও গীতিকার গ্লোরিয়া এস্তেফানের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে ববি ফিশার বিশ্ব দাবা চ্যাম্পিয়ানশিপের খেতাব অর্জন করেন।
১৯৮৩ সালের আজকের দিনে সোভিয়েত জেট ফাইটারগুলি রাশিয়ান এয়ারস্পেসে থাকা কোরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে গুলি করে নামাতে গেলে বিমানটি ভেঙ্গে পড়ে এবং দুইশত উনসত্তর জন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
১৯৮৫ সালের আজকের দিনে উত্তর আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ডের ৪০০ মাইল পূর্বে বিখ্যাত ‘টাইটানিক’ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
১৯৮৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ লুইস ওয়াল্টার আলভারেজের মৃত্যু হয়৷
১৯৮৯ সালের আজকের দিনে জাপানি কোম্পানি টয়োটা ‘লেক্সাস’ ব্র্যান্ডের গাড়ির উদ্বোধন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.wikipedia.org/wiki/%E0%A7%A7_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0
- https://www.mapsofindia.com/on-this-day/date/09/01
- http://thehistoryindia.blogspot.com/2012/12/1-september-day-in-history-of-india-and.html
- https://www.hindustantimes.com/india/nalanda-university-reopens-after-800-years/story-ysbIgYUq4LXA9U8k0vLSVP.html
- http://archives.dawn.com/archives/26003
- https://aajtak.intoday.in/education/story/1-september-in-india-and-world-history-in-hindi-1-830787.html
- http://www.thepeoplehistory.com/september1st.html
- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE_%E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80
- http://www.rusevents.info/holiday/the-day-of-knowledge/


Leave a Reply to আবদুর রহমান বিশ্বাস | সববাংলায়Cancel reply