কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৩ সেপ্টেম্বর।
আজকের দিনে ভারতঃ
১৮৭৯ সালের আজকের দিনে উর্দু কবি ফণী বৈদূনীর জন্ম হয়৷
১৯১০ সালের আজকের দিনে রজনীকান্ত সেনের মৃত্যু হয়। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কবি ও সুরকার।
১৯৪৪ সালের আজকের দিনে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর নূর ইনায়েত খানের মৃত্যু হয়।
১৯৭৩ সালের আজকের দিনে সাজ্জাদ জহিরের মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতীয় কবি ও দার্শনিক।
১৯৮৯ সালের আজকের দিনে গায়িকা ইমন চক্রবর্তীর জন্ম হয়৷
আজকের দিনে বাংলাদেশঃ
১৯০৪ সালের আজকের দিনে সৈয়দ মুজতবা আলীর জন্ম হয়। তিনি ছিলেন বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।
১৯৫৭ সালের আজকের দিনে রাজনীতিবিদ শেখ রাহেনার জন্ম হয়। সম্পর্কে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন৷
১৯৬২ সালের আজকের দিনে রাজনীতিবিদ মির্জা আজম এর জন্ম হয়৷
১৯৯৫ সালের আজকের দিনে গায়িকা মৌমিতা তাসরিন নদীর জন্ম হয়৷
২০১৩ সালের আজকের দিনে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তী অভিনেতা।
আজকের দিনে বিশ্বঃ
১৫০১ সালের আজকের দিনে মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।
১৭৮৮ সালের আজকের দিনে নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৭৮৯ সালের আজকের দিনে মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
১৮৮৬ সালের আজকের দিনে রবার্ট রবিনসনের জন্ম হয়। তিনি ছিলেন নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৮৮৭ সালে আজকের দিনে রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম হয় ।
১৮৯৮ সালের আজকের দিনে প্যারিসে ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯১৬ সালের আজকের দিনে রুয়াল দালের জন্ম হয়। তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক।
১৯২২ সালের আজকের দিনে লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড হয়।
১৯২৯ সালের আজকের দিনে ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাসের লাহোর কারাগারে মৃত্যু হয়।
১৯৩৯ সালে আজকের দিনে পাকিস্তানের বিখ্যাত বাঙালি সুরকার রবীন ঘোষের জন্ম হয়।
১৯৪০ সালের আজকের দিনে বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৬৯ সালের আজকের দিনে শেন ওয়ার্নের জন্ম হয়। তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার, এবং হ্যাম্পশায়ারের অধিনায়ক।
১৯৮৭ সালের আজকের দিনে মেরভ্যন লেরয়ের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৮৯ সালের আজকের দিনে টমাস মুলারের জন্ম হয়। তিনি জার্মান ফুটবল খেলোয়াড়।
২০০৮ সালের আজকের দিনে দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/September_13


আপনার মতামত জানান