কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ সেপ্টেম্বর ।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৮৫৭ সালের আজকের দিনে দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৮৭৫ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের অন্যতম কবি কুসুম কুমারী দাসের জন্ম হয়। তিনি হলেন কবি জীবনানন্দ দাসের মা৷
১৮৮৭ সালের আজকের দিনে অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহের মৃত্যু হয়।
১৯৪৪ সালের আজকের দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেনের মৃত্যু হয়।
১৯৮১ সালের আজকের দিনে জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুরের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৩২ সালের আজকের দিনে কার্ডিওলজিস্ট মহম্মদ ফয়জল্ রবির জন্ম হয়৷
১৯৩৮ সালের আজকের দিনে বাংলাদেশী ইসলামি পন্ডিত, লেখক, অনুবাদক, সম্পাদক এবং উপস্থাপক আল্লামা হারুন ইসলামাবাদীর জন্ম হয়৷
১৯৫৯ সালের আজকের দিনে ক্রিকেটার হাফিজুল রহমানের জন্ম হয়৷
১৯৬৯ সালের আজকের দিনে রাজনীতিবিদ আবু সায়েদ আল্ মহমুদ স্বপনের জন্ম হয়৷
১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার জয়রাজ শেখের জন্ম হয়৷
আজকের দিনে বিশ্বঃ
১৯ খ্রিস্টপূর্বাব্দের আজকের দিনে প্রাচীন রোমান কবি ভার্জিলের মৃত্যু হয়।
১৮৫৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেইকে কামারলিং ওনেস।তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ।
১৮৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এইচ জি ওয়েল্স। তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
১৮৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত জীবাণুবিদ চার্লস নিকলে।
১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফজলুর রহমান মালিক।তিনি ছিলেন পাকিস্তানী দার্শনিক, পণ্ডিত ও বিংশ শতকের দ্বিতীয়ভাগের মুসলিম চিন্তাবিদ।
১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ডোনাল্ড আর্থার গ্লেজার।
১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন লেখক স্টিফেন কিং।
১৯৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুমন পোখরেল।তিনি হলেন নেপালি কবি ও গীতিকার।
১৯৭১ সালের আজকের দিনে নোবেল পুরস্কারজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী বের্নার্ডো হউসসায়ের মৃত্যু হয়।
১৯৮১ সালের আজকের দিনে যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৪ সালের আজকের দিনে ব্রুনেই জাতিসংঘে যোগদান করে।
১৯৮৯ সালের আজকের দিনে সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙ্গে যায়।
১৯৯১ সালের আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।
২০১২ সালের আজকের দিনে সেভেন হাসেলের মৃত্যু হয়। তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান সৈনিক ও লেখক।
২০১৩ সালের আজকের দিনে আল শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#August
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/September_21


আপনার মতামত জানান