সববাংলায়

আজকের দিনে ।। ২২ সেপ্টেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২২ সেপ্টেম্বর 

বিশেষ দিবসঃ

বিশ্ব গণ্ডার দিবস

আজকের দিনে ভারতঃ  

১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের মৃত্যু হয়। 

১৮৬৯ সালের আজকের দিনে ভি এস শ্রীনিবাস শাস্ত্রীর জন্ম হয়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, প্রশাসক, শিক্ষাবিদ, সুবক্তা এবং ভারতীয় স্বাধীনতা কর্মী।

১৯৩১ সালের আজকের দিনে তামিল সাহিত্যের অন্যতম স্থপতি অশোকামিত্রনের জন্ম হয়৷

১৯৬৫ সালের আজকের দিনে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়। 

১৯৭০ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। 

১৯৯১ সালের আজকের দিনে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোটের মৃত্যু হয়। 

২০০২ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রথম গোয়ান বংশোদ্ভূত রাজ্যপাল অ্যান্টনি ল্যান্সলট ডায়াসের মৃত্যু হয়

আজকের দিনে বাংলাদেশঃ 

১৯৩২ সালের আজকের দিনে ডা. মোহাম্মদ ফজলে রাব্বির জন্ম হয়। তিনি ছিলেন একজন বাংলাদেশী চিকিৎসক এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।

১৯৫৬ সালের আজকের দিনে আনু মুহাম্মদের জন্ম হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক।

১৯৯৭ সালের আজকের দিনে সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

১৯৯৯ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার আফিফ হোসেনের জন্ম হয়৷

আজকের দিনে বিশ্বঃ

১৪৯৯ সালের আজকের দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৭৯১ সালের আজকের দিনে ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম হয়।

১৭৯২ সালের আজকের দিনে ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়।

১৮০০ সালের আজকের দিনে জর্জ বেনথামের জন্ম হয়।  তিনি ছিলেন ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী । 

১৮৪২ সালের আজকের দিনে আবদুল হামিদ (দ্বিতীয়) এর জন্ম হয়। তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের শাসক।

১৮৬০ সালের আজকের দিনে ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়। 

১৮৬২ সালের আজকের দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

১৮৭৮ সালের আজকের দিনে জাপানি রাজনীতিবিদ ও একান্নতম প্রধানমন্ত্রী শিগেরু ইয়োশিডার জন্ম হয়।

১৯০১ সালের আজকের দিনে চার্লস ব্রেন্টন হাজিন্সের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৯০৮ সালের আজকের দিনে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে বুলগেরিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৩৯ সালে আজকের দিনে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেইয়ের জন্ম হয়।

১৯১৪ সালের আজকের দিনে ফরাসি সৈনিক ও ঔপন্যাসিক আলাঁ-ফুর্নিয়ের মৃত্যু হয়। 

১৯৬০ সালের আজকের দিনে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।

১৯৬২ সালের আজকের দিনে মার্টিন ক্রোর জন্ম হয়। তিনি নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।

১৯৬২ সালের আজকের দিনে নিউ ইয়র্কে প্রথম সংগীত পরিবেশন করেন বব ডিলান।

১৯৮০ সালের আজকের দিনে ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৯৩ সালের আজকের দিনে রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।

১৯৯৩ সালের আজকের দিনে পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ২১ সেপ্টেম্বর আজকের দিনে ।। ২৩ সেপ্টেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading