কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ সেপ্টেম্বর
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৫২৪ সালের আজকের দিনে বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
১৯১৬ সালের আজকের দিনে ভারতীয় জনতা পার্টির এককালীন সভাপতি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অন্যতম হিন্দুত্ববাদী নেতা দীনদয়াল উপাধ্যায়ের জন্ম হয়।
১৯২০ সালের আজকের দিনে ইসরো’র তৃতীয় চেয়ারম্যান সতীশ ধাওয়ানের জন্ম হয়।
১৯৩৯ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ও পরিচালক ফিরোজ খানের জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় বিষেন সিং বেদীর জন্ম হয়।
১৯৫৫ সালের আজকের দিনে ব্রিটিশ-শাসিত ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা ডাক্তারদের মধ্যে একজন রুক্মা বাঈয়ের মৃত্যু হয়।
১৯৬২ সালের আজকের দিনে জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় রাজু কুলকার্নির জন্ম হয়।
১৯৬৯ সালের আজকের দিনে নাট্য ও চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জন্ম হয়৷
১৯৭২ সালের আজকের দিনে শ্রাস্ত্রীয় সংগীতশিল্পী রাহুল শর্মার জন্ম হয়।
১৯৯০ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯২৫ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্ম হয়৷ তিনি ছিলেন শীর্ষস্থানীয় এ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান।
১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী অভিনেতা ও সংগীতশিল্পী জাফর ইকবালের জন্ম হয়৷
১৯৬২ সালের আজকের দিনে আবদুল খালেক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। তিনি ছিলেন চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা।
১৯৬৫ সালের আজকের দিনে জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় মিনহাজুল আবেদিনের জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
২০০১ সালের আজকের দিনে সমর দাসের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
আজকের দিনে বিশ্বঃ
১২৯৪ সালের আজকের দিনে রজার বেকনের মৃত্যু হয়। তিনি ছিলেন প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ।
১৩৯৬ সালের আজকের দিনে দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।
১৪৯৩ সালের আজকের দিনে কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৬৩৯ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
১৮৮১ সালের আজকের দিনে বিখ্যাত চীনা সাহিত্যিক লু সুনের জন্ম হয়।
১৮৯৭ সালের আজকের দিনে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
১৯১২ সালের আজকের দিনে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ সালের আজকের দিনে মাইকেল ডগলাসের জন্ম হয়। তিনি মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৭০ সালের আজকের দিনে এরিক মারিয়া রেমার্কের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক।
১৯৮৬ সালের আজকের দিনে নিকোলাই সেম্যনভের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও রসায়নবিদ।
২০০৯ সালের আজকের দিনে আলিকিয়া ডে লাররচার মৃত্যু হয়। তিনি ছিলেন স্প্যানিশ পিয়ানোবাদক।
২০১৩ সালের আজকের দিনে চৌ ইন-হো’র মৃত্যু হয়। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান