আজ বাংলা ১৪৩১ সালের ২৬ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ৯ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ গোপালকৃষ্ণ গোখলের জন্মদিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দিকের ব্যক্তিবর্গের মধ্যে গোপালকৃষ্ণ গোখলে ছিলেন বিশেষ পরিচিত এক ব্যক্তিত্ব৷ তাঁকে ভারতের গভর্নর জেনারেলের ইম্পেরিয়াল কাউন্সিলে যুক্ত করা হয়েছিল । তিনি অধিবেশনগুলিতে তুলো ও নুনের ওপর কর হ্রাস করার জন্য সমাবেশ করেছিলেন। এছাড়া তিনি ভারতীয়দের জন্য বিনা খরচায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-krishna-gokhale/
- আজ পূর্ণেন্দু দস্তিদারের মৃত্যুদিন। ১৯২৫ সালে পুলিশ সূর্যসেনকে ধরার জন্য দেওয়ান বাজারে তাঁর শ্বশুর বাড়ি ঘেরাও করলে সূর্যসেন পুলিশকে ফাঁকি দিয়ে এনার বাড়িতে ওঠেন। ১৯৪০ সালে ইনি বিপ্লবী রাজনীতির পাশাপাশি চট্টগ্রাম আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় ইনি জীবনবাজী রেখে অসীম সাহসিকতার সাথে দাঙ্গা মোকাবেলা করেন। পাকিস্তান আমলের পুরোটা সময় কেটেছে তাঁর জেল আর আত্মগোপনে। ইনি বঙ্গসাহিত্যের মধ্যে যুক্ত করেন সাহিত্যের এক নতুন ধারা বিপ্লবী রাজনৈতিক সাহিত্য। এনার সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnendu_dastidar
- আজ তেনজিং নোরগের মৃত্যুদিন। প্রথম এভারেস্টের চূড়ায় পদার্পণকারী দুজনের মধ্যে একজন হলেন পর্বতারোহী তেনজিং নোরগে। এডমন্ড হিলারির সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি অসংখ্য দুর্গম পথ পেরিয়ে। ১৯৫৩ সালে এভারেস্ট জয়ের আগে প্রায় সাতবার ব্রিটিশ, সুইস, ফরাসী নানা দেশের অভিযাত্রী দলের সঙ্গে চেষ্টা করেও শীর্ষদেশে পৌঁছতে পারেননি। গ্রেট ব্রিটেনের রাণী তাঁর কৃতিত্বের জন্য তাঁকে জর্জ মেডেল প্রদান করে এবং ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। এই কিংবদন্তী পর্বতারোহী তেনজিং নোরগে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/tenzing-norgay/
- আজ এম এ ওয়াজেদ মিয়া-এর মৃত্যুদিন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী । পরিচয়ে পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্পাদক ও পরিচালক হিসেবেও অনেকে তাঁকে চেনে। বরেণ্য দেশপ্রেমিক এবং পরমাণু বিজ্ঞানী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানের বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/m-a-wazed-miah/
- ২০০৩ সালের ৯ মে নিজের ফ্ল্যাটে দুই আততায়ীর গুলিতে খুন হয়ে যান কবি মধুমিতা শুক্লা। তাঁর মৃতদেহের পোস্টমর্টেমে জানা যায় তিনি গর্ভবতী ছিলেন এবং ডিএনএ পরীক্ষায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাঁর গর্ভস্থ সন্তানের ডিএনএর সঙ্গে মিলে যায় ওই এলাকার প্রভাবশালী বিধায়ক অমরমণি ত্রিপাঠীর ডিএনএ। শুরু হয় মধুমিতা শুক্লা হত্যা মামলা। এই মামলা নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/madhumita-shukla-murder-case/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ মে । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-09
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- গণতান্ত্রিক ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসনকর্তা বেছে নেন জনগণ। নানাবিধ নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হল লোকসভা নির্বাচন, কারণ এর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর নিয়োগ ও তাঁর মেয়াদের ব্যপারটি ওতপ্রোতভাবে জড়িত থাকে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে সেগুলির দিকে ক্রমান্বয়ে তাকালে এদেশের রাজনৈতিক ইতিহাসের বিবর্তনের একটা রূপরেখাই যেন চোখে পড়বে। গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচনের নানা খুঁটিনাটি তথ্য এবং এযাবৎকাল অনুষ্ঠিত সমস্ত লোকসভা নির্বাচনের সম্পর্কে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/parliamentary-election
- মাঝিমাল্লাদের মুখে, তাদের উদাত্ত কন্ঠে যে গান শুনতে পাওয়া যায় তা ভাটিয়ালি গান নামে পরিচিত। বাংলার লোকসঙ্গীতের এক সুপ্রাচীন ধারা এই ভাটিয়ালি। চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন-সহ মধ্যযুগের অধিকাংশ রচনাতেই ভাটিয়ালি সুরের উল্লেখ দেখা যায়। কীভাবে এই গানের এমন নাম হল তা নিয়েও নানা মুনির নানা মত। ভাটিয়ালি গানের নামকরণ, ইতিহাস, বিবর্তন ছাড়াও এবিষয়ে আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bhatiali-song
- ঠুঁটো জগন্নাথ কথাটি এলো কিভাবে তার গল্প কি জানেন? না জানলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-thuto-jagannath/

আজ কী দেখবেন :
- হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল, কে এর প্রচলন করেছিলেন, কোন সালে রথযাত্রা স্থগিত ছিল এবং কেন, এই সমস্ত বিবরণ দেখুন এই ভিডিওতে https://youtu.be/kNcd81eLguI

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান