সববাংলায়

২৫ জ্যৈষ্ঠ | ৮ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২৫ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৪ সালের ৮ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ জ্যৈষ্ঠ | ৮ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব মহাসাগর দিবস। পরিবেশের ওপর মহাসাগরের প্রভাব ও আমাদের জীবনে মহাসাগরের উপযোগিতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ৮ জুন সারাবিশ্ব জুড়ে এই দিবস পালন করা হয়। এই দিবস সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-oceans-day-2/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জর্জ ম্যালরির মৃত্যুদিন। যদি বলা হয় তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির বহু আগে এভারেস্টের শিখরে পা রেখেছিলেন ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালরি, মেনে নেবেন? একথা ভাবতেই অযৌক্তিক লাগে তাই না! ১৯২৪ সালে মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে হিমালয়ের বুকে পা রাখা জর্জ ম্যালরি নিখোঁজ হয়ে যান একদিন। এরপর ৭৫ বছর পরে তাঁর মৃতদেহ পাওয়া যায় এভারেস্টের উপরেই। জর্জ ম্যালরির রোমাঞ্চকর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/george-mallory/
  • আজ আব্রাহাম মাসলোর মৃত্যুদিন। বিশ্বের মনোবিজ্ঞানের জগতে চাহিদা সোপান তত্ত্বের জন্য আজও সুপরিচিত আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো। মাসলোই প্রথম বলেন মানুষের জীবনের বিভিন্ন কাজের পিছনে যে এক প্রকার তাগিদ থাকে তা আসলে কিছু চাহিদাপূরণের জন্য। আব্রাহাম মাসলোর জীবন ও তাঁর তত্ত্ব সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abraham-maslow/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-08

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা রূপকথায় পড়েছি সাগরের একেবারে নীচে কোন এক জায়গায় লবণ তৈরি করার একটা যন্ত্র বসানো আছে। তাতেই সাগরের জল নোনতা। কিন্তু আসলেই কি তাই? তাহলে সাগরের জল নোনতা হয় কেন জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-is-sea-water-salty/
  • ঘূর্ণিঝড়ের উপকূলে আঘাতের ফলে স্থলভাগে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় যার ফলে স্থলভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আবহাওয়া দপ্তর থেকে জনসাধারণের জন্য বিশেষ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু কিভাবে দেওয়া হয় এই সতর্কবার্তা ? সেটাই জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/how-was-cyclone-warnings-forecast/
  • আধুনিককালের বাবা-মায়েরাও কি লিঙ্কনের লেখা চিঠিটির সঙ্গে একমত হবেন? ছেলের স্কুলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিংকনের লেখা চিঠিটির অনুবাদ পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-from-lincoln

২৫ জ্যৈষ্ঠ | ৮ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বলা হয় জামশেদপুরের কাছে জাদুগোড়ায় পাহাড়ের উপর অবস্থিত রঙ্কিনী মন্দিরে এক সময় নরবলির চল ছিল, যা ব্রিটিশ আমলে নাকি বন্ধ হয়। স্থানীয় মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। এখানকার সমস্ত মানুষ নিয়মিত এই মন্দিরে আসেন এবং মায়ের কাছে মনে মনে কিছু প্রার্থনা করেন। প্রচলিত জনশ্রুতি অনুসারে এখান থেকে কেউ কখনও খালি হাতে ফেরেনি। মা রঙ্কিনী সকলের মনস্কামনা পূর্ণ করেছেন। এই মন্দির নিয়ে নানা জানা অজানা ঘটনা জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/p1arTszvgIs
  • রাঙা মাটির দেশ বরন্তি। বিভিন্ন ঋতুর পরিবর্তনের সাথে সাথে বরন্তির সৌন্দর্য্য নানা রঙে ধরা দেয়। এ যেন পৃথিবীর বুকে একটি স্বর্গ। নিবিড় অরণ্যের বুকে জনা বিশেক পরিবার নিয়ে এই গ্রাম। আর তার পাশেই ছোট ছোট টিলাকে সঙ্গী করে দাঁড়িয়ে এক আশ্চর্য হ্রদ মুরাডি। বরন্তির সৌন্দর্য দেখুন এই ভিডিওতে https://youtu.be/IklXw8fZOBE

২৫ জ্যৈষ্ঠ | ৮ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ জ্যৈষ্ঠ | ৮ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।