সববাংলায়

১৪ ভাদ্র | ৩১ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৪ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ৩১ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৪ ভাদ্র | ৩১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্র জগতে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কেবল পরিচালক হিসাবেই নয় অভিনেতা, গীতিকার, লেখক হিসাবেও তাঁর প্রতিভা ছিল উল্লেখযোগ্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rituparno-ghosh/
  • আজ ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ কানাইলাল দত্তের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে শহীদ হওয়ার ক্ষেত্রে ক্ষুদিরাম বোসের পরেই কানাইলাল দত্তের স্থান। তিনি ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ। মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য শহীদ হওয়া কানাইলাল দত্তের ফাঁসির পরে জেলের ওয়ার্ডেন তাঁর অধ্যাপক চারুচন্দ্র রায়কে বলেছিলেন যে কানাইলালের মতো ১০০ জন তরুণ আপনাদের দেশে থাকলে আপনাদের দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kanailal-dutta/
  • আজ মারিয়া মন্টেসরির জন্মদিন। তিনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ। তাঁর উদ্ভাবিত ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতি’ বর্তমানে পৃথিবীর অনেক সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রচলিত রয়েছে। শিশুদের উপযোগী এই শিক্ষা পদ্ধতির জন্যই তিনি শিক্ষার ইতিহাসে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maria-montessori/
  • আজ শার্ল বোদলেয়ারের মৃত্যুদিন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘লা ফ্লর দ্যু মাল’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বোদলেয়ারের বিরুদ্ধে অশ্লীলতা এবং ঈশ্বর নিন্দার অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। আদালত ঈশ্বর-নিন্দার অভিযোগ তুলে নিলেও অশ্লীলতার দোষে তাঁর কাব্যগ্রন্থকে দুষ্ট করে কয়েকটি কবিতা বাদ দিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে বাধ্য করে। শার্ল বোদলেয়ারের এই একটি মাত্র বইই তাঁর কাব্যদর্শনে সামগ্রিক পরিচয় তুলে ধরে যা বিশ্বসাহিত্যের ইতিহাসে সৌন্দর্যতত্ত্বের এক অন্যতর ব্যাখ্যা উপস্থাপন করেছিল। কী ছিল এই বইয়ের বিষয়, কীভাবে বা বোদলেয়ার তাঁর কাব্যদর্শনে উপনীত হলেন জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/charles-baudelaire/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ আগস্ট । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-31

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ঘুঁটে পোড়ে গোবর হাসে বাংলা ভাষায় একটি প্রচলিত প্রবাদ। এর অর্থ এবং উৎস সম্বন্ধে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bengali-proverb-ghute-pore/
  • আমাদের অনেকেরই ঠোঁট ফাটে বিশেষ করে শীতকাল এলে তো কথাই নেই! শুধুই কি বাতাসের আর্দ্রতাই এর কারণ? বাতাসে জলীয় বাষ্প কমের সাথে সাথে ঠোঁটের গঠন অবস্থান ইত্যাদি বেশ কিছু কারণ আছে ঠোঁট ফাটার পিছনে। কী সেই সব কারণ আর তার থেকে প্রতিকারের উপায়ই বা কী!! জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-lips-get-chapped/
  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ১৯৭৫ ছিল ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। এই বিশ্বকাপের আনুষ্ঠানিক নাম ছিল ‘প্রুডেন্সিয়াল বিশ্বকাপ ১৯৭৫’। এই বিশ্বকাপের আসর ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। সর্বমোট আটটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/1975-cricket-world-cup/

১৪ ভাদ্র | ৩১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ
  • প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে স্নানা যাত্রার পরে জগন্নাথ এবং বাকি দুইজন দেবতাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে তাদের প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর গ্রাম থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরো গ্রাম থেকে সকলে মিলে তিনটি পটচিত্র বানিয়ে দেওয়া হয়। সেইরকম একজন শিল্পীর সাথে সরাসরি আলোচনা শুনুন এখানে https://youtu.be/ohG2G6Jt6bc

১৪ ভাদ্র | ৩১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৪ ভাদ্র | ৩১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading