আজ বাংলা ১৪৩১ সালের ২০ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ শরৎচন্দ্র বসুর জন্মদিন। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি সম্পর্কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarat-chandra-bose/
- আজ বাসন্তী দুলাল নাগচৌধুরীর জন্মদিন। অধ্যাপনার পাশাপাশি ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তিনি। ভারতের প্রথম সাইক্লোট্রন বানানোর কৃতিত্ব তাঁরই। ১৯৭০ এর দশকে ভারতের প্রতিরক্ষা দপ্তরের বৈজ্ঞানিক উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ক্যাবিনেট কমিটির সভাপতি হিসেবে তিনি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ‘স্মাইলিং বুদ্ধ’তে প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। তাঁর জীবনসম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/basanti-dulal-nagchaudhury
- আজ জন ডাল্টনের জন্মদিন। রসায়নে আধুনিক পারমানবিক তত্ত্বের জনক বলা হয় তাঁকে। নিজে ছিলেন বর্ণান্ধ এবং বর্ণান্ধতা নিয়েও এক তত্ত্ব উপস্থাপন করেছিলেন, যেটি ডাল্টনিজম নামে পরিচিত। বৈজ্ঞানিক জীবনের শুরুতে আবহাওয়াবিদ্যার চর্চা করেছিলেন এবং আবহাওয়াবিদ্যার জনক আখ্যাও পেয়েছিলেন তিনি পরবর্তীকালে। ভীষণ অল্প বয়সেই শিক্ষকতা শুরু করেন তিনি। গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্রের রচয়িতা ছিলেন তিনি। বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য পেয়েছিলেন রয়্যাল মেডেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন সম্মানসূচক ডিগ্রি। এই মহান প্রতিভাশালী বিজ্ঞানী জন ডাল্টন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/john-dalton/
- আজ জাপানি চিত্রপরিচালক আকিরা কুরোসাওয়ার মৃত্যুদিন। সিনেমার যে নতুনতর ভাষার সন্ধান তিনি দিয়েছিলেন গোটা বিশ্বকে তা যুগান্তকারী। সর্বকালের শ্রেষ্ঠ চিত্রপরিচালকদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। সহকারী পরিচালক থেকে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রপরিচালক হয়ে ওঠার যে যাত্রা তাঁর, তা বিস্ময়কর। এই কিংবদন্তি চিত্রপরিচালক আকিরা কুরোসাওয়ার বিচিত্র জীবন ও কর্ম সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/akira-kurosawa
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-6
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বরাক উপত্যকায় বাংলা ভাষার উপর প্রথম আঘাত আসে স্বাধীন ভারতে ১৯৬০ সালে। এ সময় অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করার দাবি ওঠে। ১৯৬০ সালে অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করা নিয়ে ২৪ অক্টোবর আসাম বিধান সভায় ভাষা বিল গৃহীত হয়। এবং বিভিন্ন ভাষাভাষির জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যার ভাষা অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এর ফলে বরাক উপত্যকায় সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। বরাক উপত্যকার উপর অন্যায়ভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এ নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barak-valley-bengali-language-movement
- মানুষ কিংবা যেকোনো প্রাণী জন্মের পরই থেকেই কিন্তু হাঁটতে শেখে না। প্রথম প্রথম হাঁটতে গিয়ে পড়ে যায় তারপর আবার উঠে হাঁটার চেষ্টা করে। এরপর যখন সে হাঁটা শেখে তরতর করে হাঁটতে থাকে। কিন্তু এ ব্যাপারে একটা বিষয় লক্ষণীয় যে হাঁটবার সময় না মানুষ না কোন প্রাণী কেউই কিন্তু পায়ের দিকে তাকিয়ে হাঁটে না। হাঁটে সামনের দিকে তাকিয়ে।কিন্তু কি করে পারি আমরা সম্পূর্ণভাবে চোখের শাসন উপেক্ষা করে সামনের দিকে তাকিয়ে অনায়াসে হাঁটতে দৌড়তে? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-do-we-walk-without-looking-down/
- ৫২ তাসের ব্রিজ খেলায় নিলামের মতো ডাকাডাকি চলে। যাঁর ডাক শেষপর্যন্ত টিকে থাকে তাঁর পার্টনারকে সবকটি তাস সকলের সামনে দৃশ্যমান অবস্থায় নামিয়ে রাখতে হয়। তখন চুক্তিকারী অর্থাৎ ঘোষককে দুটি হাত খেলতে হয় একাই। আন্তর্জাতিক স্তরের এই ব্রিজ খেলার এরকমই আরও নানান খুঁটিনাটি নিয়মকানুন, তার ইতিহাস এবং আরও বিভিন্ন রকম তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/card-game-bridge

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান