সববাংলায়

৪ কার্ত্তিক | ২১ অক্টোবর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৪ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ২১ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৪ কার্ত্তিক | ২১ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারত তথা এশিয়ার প্রথম মিস্টার ইউনিভার্স মনতোষ রায়ের জন্মদিন। ১৯৫১ সালের মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চের বাইরে তাঁর স্বাক্ষর সংগ্রহের জন্য দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল দর্শকদের। উচ্চতা মাত্র সাড়ে পাঁচ ফুট হলেও তাঁর সুগঠিত পেশিবহুল শারীরিক গঠন সেদিন বিচারক সহ আপামর মার্কিন দর্শকদের মুগ্ধ করেছিল। বিশ্বশ্রী মনতোষ রায়ের জীবন সম্পর্কে আরো জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/manotosh-roy/
  • আজ আলফ্রেড নোবেলের জন্মদিন। তিনি ছিলেন একজন সুইডিশ পদার্থবিদ, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, ব্যবসায়ী, অস্ত্র নির্মাতা এবং দানশীল ব্যক্তিত্ব। তাঁর পেটেন্ট নেওয়া ৩৫৫টি আবিষ্কারের মধ্যে ডায়নামাইট আবিষ্কার সর্বাধিক বিখ্যাত। বর্তমানে তাঁর নামে নামাঙ্কিত পৃথিবীর সব থেকে সম্মানীয় পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতিবছর বিশেষ কয়েকটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alfred-noble/
  • আজ স্যামুয়েল টেলর কোলরিজের জন্মদিন। ইংরেজি সাহিত্যের রোমান্টিক কাব্য আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন যে দুই মুখ্য কবি তাঁদের মধ্যে অন্যতম স্যামুয়েল টেলর কোলরিজ। রোমান্টিকতার যে নতুন বৈশিষ্ট্যের সূচনা ঘটেছিল, তাতে কল্পনা আর কাল্পনিকতার তত্ত্বের প্রচলন করে কবি কোলরিজ সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। কখনো সৈনিকের পেশা, কখনো সাংবাদিকতা তাঁর জীবনে কখনোই স্থায়িত্ব এনে দেয়নি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samuel-taylor-colridge/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-21

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রথম জীবনে ডায়নামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল সারা বিশ্বকে ভয়াবহ বিস্ফোরকের যে সূত্র তিনি তুলে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন সেই তিনিই শেষ জীবনে তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নোবেল কমিটিকে দান করে যান পাঁচটি বিষয়ে অসামান্য অবদানের জন্য পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন ধর্মের মানুষকে পুরস্কৃত করার জন্য। সেই নোবেল তাঁর ব্যক্তিগত সহকারীকে জীবন সায়াহ্নে এসে একটি আক্ষেপে পরিপূর্ণ চিঠি লিখেছিলেন। কিসের আক্ষেপ ছিল তাঁর? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/a-letter-by-alfred-nobel/
  • আলফ্রেড নোবেলের বিখ্যাত উইলটি নোবেল ১৮৯৫ সালের ২৭ নভেম্বর স্বাক্ষর করেন প্যারিসের সুইডিশ – নরওয়েজিয়ান একটি ক্লাবে। তাঁর মৃত্যুর পর যখন খামবন্ধ উইলটি খোলা হয় তখন সুইডেন সহ সারা বিশ্বে তুমুল শোরগোল পড়ে যায়। কেন ভাবছেন তো ? ভাবছেন নিশ্চয়ই কী এমন লিখে গেছিলেন নোবেল তাঁর উইলে ? নিজেই পড়ে নিন এখানে – https://sobbanglay.com/sob/will-of-alfred-nobel/
  • প্রাচীন বঙ্গদেশে দুর্গাপুজায় ধ্রুপদী চালা ও চালচিত্র ব্যবহার করা হত। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জমিদার ও রাজবাড়িতে এবং বেশকিছু সাবেকি পুজো মণ্ডপে ধ্রুপদী চালা এবং চালচিত্রের ব্যবহার করা হয়। বঙ্গদেশে প্রতিমাশিল্প ও মৃৎশিল্পে প্রতিমার চালি ও চালচিত্রের ব্যবহার এই শাক্ত শিল্পরীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chalchitra-of-durgapuja/

৪ কার্ত্তিক | ২১ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। প্রগতিশীল লেখক সমিতির প্রথম সভাপতি ছিলেন। শতরঞ্জকি খিলাড়ি, সেবাসদন ইত্যাদি পরবর্তীকালে চলচ্চিত্রায়িত হয়েছে। মুন্সী প্রেমচাঁদের জীবনী সম্পর্কে জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/MjGOqbdI-bQ

৪ কার্ত্তিক | ২১ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৪ কার্ত্তিক | ২১ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading