সববাংলায়

১৩ অগ্রহায়ণ | ২৯ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৩ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২৯ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৩ অগ্রহায়ণ | ২৯ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ খ্রিশ্চিয়ান ডপলারের জন্মদিন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় হয়ত খেয়াল করেছেন কোন ট্রেন হর্ণ দিতে দিতে ছুটে গেলে যখন ট্রেনটি দূর কাছে আসে তখন তীক্ষ্ণ শোনায় আর আপনাকে ঠিক পেরিয়ে গেলেই হর্ণের তীক্ষ্ণতা কমে যায় ও ক্রমশ মোটা হতে থাকে আওয়াজ। এটাই ডপলার প্রভাব – খ্রিশ্চিয়ান ডপলার এটি আবিষ্কার করেছিলেন। এই প্রভাব দিয়ে দ্বৈত তারার রং ব্যাখা করা সম্ভব হয়েছিল। এই বিজ্ঞানী সম্বন্ধে জানতে পড়ুন এই লিঙ্কে – https://sobbanglay.com/sob/christian-doppler
  • আজ জে. আর. ডি. টাটার মৃত্যুদিন। ভারতীয় বিমানচালনার পথিকৃৎ ছিলেন তিনি এবং ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত বিমানচালকও ছিলেন তিনি। টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের প্রতিষ্ঠাতাও তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/j-r-d-tata/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-29

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাঙালিদের পয়লা বৈশাখ মানেই এক অনাবিল আনন্দ আর চৈত্র সংক্রান্তির শেষে বিঝু পরবে সেই আনন্দই ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার আকাশে-বাতাসে। বাংলা গানে আছে না ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা…’। কাপ্তাই হ্রদ আর কর্ণফুলী নদীর নিবিড় শান্তিতে ভরা সেই রাঙ্গামাটি বাংলাদেশের সবথেকে বড়ো জেলা। এই জেলা সম্পর্কে তাই আরো বিশদে জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/rangamati/
  • আজকের নারী-প্রগতির যুগে মহিলা ফটোগ্রাফার অনেককেই আমরা দেখে থাকি, কিন্তু উনিশ শতকের পর্দাপ্রথার সময়ে এই চিত্রটা কি ভাবা যায়? বাঙালি মহিলাদের মধ্যে ঠিক সেই সময়েই ফোটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দুই প্রতিভাশালী নারী – সরোজিনী ঘোষ এবং অন্নপূর্ণা দত্ত। স্টুডিও খুলে ছবি তোলাই হোক বা বাড়িতে ছবি ডেভেলপ করা – সব কাজেই সমানভাবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তাঁরা। ইতিহাস তাঁদের সেভাবে মনে রাখেনি তাই এই অবসরে বাঙালি পেশাদারি দুই মহিলা ফোটোগ্রাফার সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/first-professional-bengali-female-photographers/
  • হাইওয়ে ধরে গাড়ি করে যেতে গিয়ে হাতিকে কখনও রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? কিংবা গাড়ি করে যেতে যেতে এমন সাইনবোর্ড চোখে পড়েছে – হরিণ পারাপারের রাস্তা। গাড়ি আস্তে চালান। কেবল বন্যপ্রাণী দেখার রোমাঞ্চ নয়, জঙ্গল,নদী ও পাহাড়ের নৈসর্গিক শোভার এক অসামান্য ত্রিবেণী সঙ্গম দেখতে হলে জীবনে একবার অন্তত আপনাকে ঘুরে আসতেই হবে পূর্ব ভারতের প্রবেশদ্বার, ডুয়ার্সে। ডুয়ার্স ভ্রমণ নিয়ে আরও বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/trip-to-dooars

১৩ অগ্রহায়ণ | ২৯ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বিদ্যাসাগরের একমাত্র পুত্র শ্রী নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে দিয়েছিলেন ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়রা বিয়েতে না এলেও বিদ্যাসাগরের সংগ্রাম সফল ও সার্থক হয়েছিল। কিন্তু নিজের মৃত্যুর প্রায় ষোল বছর আগে তিনি যে উইল তৈরি করেছিলেন, সে উইলে বিদ্যাসাগর ছেলেকে ত্যাজ্যপুত্র বলে দাবি করেছেন। এই উইল যে তাঁর হঠকারী সিদ্ধান্ত নয় তা বোঝা যায় মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ পরবর্তী ষোল বছরে উইলের একটি শব্দও পরিবর্তন না করায়। কিন্তু কি এমন হয়েছিল তাঁদের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন https://youtu.be/M1BR5bQOE-Y
  • বাংলা সাহিত্যভান্ডার বিপুল এক ভান্ডার। সেই কোন কাল থেকে আজও নিরন্তর লেখা চলছে বাংলায়। রোজই জন্ম হচ্ছে নতুন লেখার, জন্ম নিচ্ছে লেখক। কিন্তু এই লেখা কী শুধুই শখে নাকি লিখে নিয়মিত আয় করছে লেখকেরা ? বাংলায় লিখে কি পেট চালানো যায় ? দেখুন এখানে https://youtu.be/n_1bQSvGBK4

১৩ অগ্রহায়ণ | ২৯ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৩ অগ্রহায়ণ | ২৯ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading