সববাংলায়

২৮ অগ্রহায়ণ | ১৪ ডিসেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৮ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৪ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ অগ্রহায়ণ | ১৪ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ১৪ ডিসেম্বর সমগ্র বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানি সেনা ও তার সঙ্গী বাংলাদেশী বাহিনী একযোগে বাংলাদেশের অগ্রণী শিক্ষক, লেখক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিকদের মত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই উজ্জ্বল বাঙালি বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশ সরকার কর্তৃক এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/martyred-intellectuals-day/
  • প্রতি বছর ১৪ ডিসেম্বর সারা বিশ্বজুড়ে বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস পালিত হয়। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল সামাজিক স্তরে প্রচলিত শক্তির অপচয়কে রোধ করা এবং তার সঠিক ব্যবহার করা। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-energy-conservation-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ লীলাবতী সিং-এর জন্মদিন। ভারতবর্ষে উনিশ শতকে নারীশিক্ষার বিষয়ে আলোচনা করতে হলে তাঁর কথা উল্লেখ করতেই হবে। নারীশিক্ষার ব্যাপারে সেসময় প্রভূত অন্তরায় ছিল, বিশেষভাবে খ্রিস্টান মেয়েদের অসুবিধা ছিল আরও বেশি। সেইসমস্ত মেয়েদের শিক্ষাবিস্তারে লীলাবতীর অবদান অনস্বীকার্য। সেসময় উচ্চশিক্ষিত ভারতীয় নারীদের তালিকায় উপরের দিকেই ছিল তাঁর অবস্থান। এমনকি মেয়েদর জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিদেশেও পাড়ি দিয়েছিলেন তিনি৷ ওয়ার্ল্ড স্টুডেন্টস খ্রিস্টান ফেডারেশনের মহিলা কমিটির সভাপতিত্ব করেছিলেন। নারীদের সংবাদপত্রের সম্পাদনার কাজও করেছেন দক্ষ হাতে। এই বহুগুণসম্পন্ন ও মহৎপ্রাণ এক ব্যক্তিত্ব লীলাবতী সিং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/lilavati-singh
  • আজ নস্ট্রাদামুসের জন্মদিন। মতান্তরে ২১ ডিসেম্বরেও তাঁর জন্ম ধরা হয়। ইতিহাস বিখ্যাত ফরাসি বিপ্লব, হিটলারের অভ্যুত্থান, ভারতের সিপাহী বিদ্রোহ থেকে রাজীব গান্ধীর হত্যা, জন কেনেডির হত্যা এমনকি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মতো গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যৎবাণী প্রায় দুশো বছর আগেই করেছিলেন নস্ট্রাদামুস। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তাঁর কথা। কেউ বলে তিনি শয়তানের ভৃত্য, কেউ বলে তিনি ভণ্ড। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nostradamus/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-14

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সমুদ্র বলতেই সাধারণ বাঙালির মনে পুরী, দীঘা বা মন্দারমণির কথাই প্রথম ওঠে। সেইসব সমুদ্র সৈকত অত্যন্ত জনবহুল কারণ সেগুলি জনপ্রিয়। তবে যদি খুব নিরালায়, নির্জনতার মধ্যে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হয় তবে দীঘার নিকটেই অবস্থিত শঙ্করপুর থেকে ঘুরে আসতেই হবে৷ বিলাতি ঝাউয়ের বন, নির্জন সমুদ্র সৈকত, ফিশিং হারবার—সব মিলিয়ে শঙ্করপুর শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে নিশ্চিন্ত অবসর যাপনের জন্য সত্যিই এক উপযুক্ত স্থান। সপ্তাহান্তে বা ছুটির অবসরে শঙ্করপুর ভ্রমণের পরিকল্পনা করবার আগে প্রয়োজনীয় কিছু তথ্য বিশদে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-shankarpur
  • শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
  • ১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। বিতর্ক এই বিশ্বকাপের অন্যতম প্রধান সঙ্গী ছিল। ১৯৭৮ সালের বিশ্বকাপ নিয়ে নানা ঘটনা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup–1978/

২৮ অগ্রহায়ণ | ১৪ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ইরানের কারমান প্রদেশের অন্তর্গত সারজান শহর। এই সারজান শহর থেকে দক্ষিণ পূর্ব বরাবর চল্লিশ কিমি এগোলে জনাকীর্ণ প্রান্তরে রয়েছে এক অদ্ভুত পাথরের বাগান। কয়েকশো গাছ রয়েছে এখানে যার কোনটিতেই সবুজের লেশ মাত্র নেই। মরা ডাল থেকে তার দিয়ে বেঁধে বড় বড় পাথর কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে। দিন নেই রাত নেই গাছগুলি পাথর বুকে নিয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু কে কারা করেছে এমন? কেনই বা করেছে? জানলে অবাক হয়ে যাবেন। দেখুন এখানে https://youtu.be/b7f0q93x8iA
  • ছোট্ট অন্বি চ্যাটার্জির কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/zNscAYcVO84

২৮ অগ্রহায়ণ | ১৪ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ অগ্রহায়ণ | ১৪ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading