সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেন ‘মহাত্মা’, পরবর্তীকালে নেতাজী সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বেতারে তাঁকে ‘জাতির জনক’ (Father of the Nation) বলে আখ্যায়িত করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নিঃসন্দেহে মহাত্মা গান্ধী অন্যতম প্রধান মুখ। তাঁর সম্বন্ধে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/mahatma-gandhi
- আজ ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। ভারতের খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধি আনতে তিনি বিশেষ পন্থা অবলম্বন করেছিলেন। তাঁর নেতৃত্বাধীন এই প্রকল্পকে ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভোলিউশন ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lal-bahadur-shastri/
- আজ লীলা নাগের জন্মদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ বা লীলা রায়। সত্যাগ্রহ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য জেল খেটেছেন বহুবার। সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজী উভয়ের সঙ্গেই ছিল তাঁর ঘনিষ্ঠ পরিচয়। আজীবন নারীদের উন্নতি এবং সহায়তায় কাজ করে গেছেন। গড়েছিলেন দীপালি সংঘের মত সংগঠন। স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান নিয়ে আলোচনা করতে হলে তাঁকে বাদ দেওয়া যায় না। উদ্বাস্তুদের পুনর্বাসনেও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই লীলা নাগের (রায়) বিচিত্র ও রোমাঞ্চকর জীবন অভিজ্ঞতা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/leela-roy
- আজ তপন সিংহের জন্মদিন। তাঁর বেশিরভাগ ছবির মধ্যেই থাকত কোন না কোন সামাজিক ঘটনার প্রতি আলোকপাত। তাঁর অনেক ছবির গল্পই কিন্তু জীবন থেকে নেওয়া সত্যি ঘটনার আদলে তৈরি। আজীবন চরম খ্যাতি ও সম্মান নিয়ে বেঁচে শেষ জীবনটা কিন্তু চরম নিঃসঙ্গতায় কাটিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tapan-sinha/
- আজ শিশিরকুমার ভাদুড়ীর জন্মদিন। বাংলা থেকে প্রথম নাট্যাভিনয়ের জন্য দল নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন নাট্যাচার্য শিশিরকুমার। পেশাদার রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য কলেজের অধ্যাপনা ছেড়ে দেন। তাঁর ‘সীতা’ নাটকের প্রথম অভিনয় দেখে অমৃতলাল মঞ্চের ওপর দাঁড়িয়ে তাঁকে থিয়েটারের নবযুগের প্রবর্তক বলেছিলেন। রবীন্দ্রনাথ শিশিরকুমারের প্রয়োগনৈপুণ্যের ভূয়সী প্রসংশা করেছিলেন। চলচ্চিত্র নির্মাণ এবং তাতে অভিনয়ও করেছেন বিভিন্ন সময়ে। ভারত সরকারের ‘পদ্মভূষণ’ পুরস্কার সবিনয়ে প্রত্যাখান করেছিলেন তিনি। এই মহান নাট্যশিল্পী শিশিরকুমার ভাদুড়ী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sisir-bhaduri/
- আজ রাজা রবি বর্মার মৃত্যুদিন। সুশ্রী ভারতীয় নারীদের মডেল হিসেবে ব্যবহার করে তাঁদের উপর হিন্দু দেব-দেবীর প্রতিকৃতি ফুটিয়ে তুলতেন রাজা রবি বর্মা। তাঁর ছবিতে বেশিরভাগ সময় দক্ষিণ ভারতীয় নারীদের এক অসামান্য রূপ-সৌন্দর্য ফুটে উঠত। লর্ড কার্জন তাঁকে কাইজার-ই-হিন্দ স্বর্ণপদকে ভূষিত করেন। সেই সময়কার ভারতে সবথেকে বড় এবং অভিনব লিথোগ্রাফিক প্রেস নির্মাণের কৃতিত্বও তাঁরই। রাজা রবি বর্মার জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/raja-ravi-varma/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-2/
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দুধের মধ্যেই নাকি মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। পরে সেই দুধ রাখার থার্মোফ্লাস্কটিও তাই আর পাওয়া যায়নি। আবার কেউ বলেন হৃদরোগের জন্যেই মৃত্যু হল তাঁর। কিন্তু ব্যক্তিগত চিকিৎসক বলছেন অন্য কথা – তিনি তো সম্পূর্ণই সুস্থ ছিলেন। তাহলে এমন অস্বাভাবিক মৃত্যু হল কীভাবে? ভাবছেন কার মৃত্যুর কথা বলছি? ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তাসখন্দে শান্তি চুক্তি করতে গিয়ে এমন সন্দেহজনকভাবে যে তাঁর মৃত্যু হল, সেই রহস্যের কিনারা হয়নি আজও। ঠিক কী ঘটেছিল তাঁর মৃত্যুর আগে? কেনই বা তিনি গিয়েছিলেন তাসখন্দে? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/lal-bahadur-shastri-death-mystery/
- পশ্চিমবঙ্গের অন্যতম নতুন এবং অপেক্ষাকৃত কম জনবহুল সমুদ্র সৈকত হল চাঁদপুর। সৈকতের ধার ঘেঁষে সুন্দর সড়ক চলে গেছে। সড়কের একপাড়ে যেমন বোল্ডার দিয়ে ঘেরা নীল সমুদ্র, অন্যপাড়ে তেমন সবুজের সমাহার। নির্জন সৈকতে একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি চাঁদপুরে এসে চূড়ান্তভাবে উপভোগ করবেন। সমুদ্রের পাড়ে প্রচুর ঝিনুকের খোলা পড়ে থাকে, সেগুলোও অনেকে কুড়োতে পছন্দ করে। ঝিনুক কুড়োতে কুড়োতেই সময় কেটে যায় অনেকসময়। সৈকতের ধার ঘেঁষে চলে যাওয়া সুদৃশ্য রাস্তা ধরে হেঁটে হেঁটেই যাওয়া যায় শঙ্করপুর। এ এক আলাদা আনন্দ। সমুদ্রের জল জোয়ারের সময় বোল্ডার পেরিয়ে উপচে পড়ে। ভাটার সময় কাঠের গুঁড়ি পেরিয়ে চলে যায় বেশ কিছু দূরে। তখনই সমুদ্রসৈকতের দেখা মেলে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-chandpur-trip/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
লেখক রুবাই শুভজিৎ ঘোষ এই ভিডিওতে আলোচনা করেছেন বাহুবলীর মধ্যে কিভাবে দেখানো হয়েছে আদর্শ দাম্পত্য জীবন। অমরেন্দ্র বাহুবলী অর্থাৎ যার নামে সিনেমাদুটোর নাম, যার জীবনচরিত নিয়েই দুটো সিনেমার গল্প, আদর্শ রাজার পাশে তিনি একজন আদর্শ স্বামী। একইভাবে তার স্ত্রী দেবসেনাও একজন আদর্শ স্ত্রী। তাদের প্রেমকাহিনী দেখানো হয়েছিল বাহুবলী ২ সিনেমাটায়। লেখকের মতে একটু ভেবে দেখলেই দেখতে পাওয়া যায় একজন স্বামী-স্ত্রীর মধ্যে যদি বাহুবলী আর দেবসেনার মত বোঝাপড়া থাকে, তাহলে তাদের যেমন কেউ আলাদা করতে পারে না, ঠিক তেমনই তারা গড়ে তোলে আদর্শ দাম্পত্য জীবন। বিস্তারিত দেখুন ভিডিওতে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান