আজ বাংলা ১৪৩১ সালের ১১ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ২৭ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ মির্জা গালিবের জন্মদিন। শুধুমাত্র কেউ অভ্যর্থনা জানাতে আসেনি বলে কলেজের অধ্যাপনার চাকরি হেলায় ত্যাগ করেছেন তিনি। উর্দু কবিতা, উর্দু শায়েরী বলতেই প্রথমে মনে আসে তাঁর নাম। অজস্র শায়েরী, অজস্র গজল লিখে গিয়েছেন তিনি যা আজ রসিক মানুষের মুখে মুখে ফেরে। আজীবন দারিদ্র্য সঙ্গী ছিল তাঁর। কিন্তু কবির দম্ভ বা কবির অহং একটুও কমেনি তাতে। এমন অদ্ভুত সৃষ্টিশীল কবি মির্জা গালিবের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mirza-ghalib/
আজ লুই পাস্তুরের জন্মদিন। তিনি একজন ফরাসি জীববিজ্ঞানী, রসায়নবিদ তথা অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ যিনি পাস্তুরায়ন প্রক্রিয়ার আবিষ্কারক, জীবাণুতত্ত্বের প্রবক্তা ও আ্যনথ্রাক্স ও জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/louis-pasteur/
আজ জোহানেস কেপলারের জন্মদিন। সৌরজগতে যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে তা প্রথম গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করেছিলেন জোহানেস কেপলার। জার্মানির বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার কোপারনিকাসের মতোই বিশ্বাস করতেন পৃথিবী নয়, বরং সূর্যই রয়েছে এই সৌরমণ্ডলের কেন্দ্রে। এমন আরো নানাবিধ গবেষণা করেছিলেন তিনি। তার পাশাপাশি চর্চা করতেন জ্যোতিষশাস্ত্রও। কেপলারের জীবন ও জ্ঞানচর্চার নানা দিক সম্পর্কে জানতে এখনই পড়ুন https://sobbanglay.com/sob/johannes-kepler/
বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল। কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে জিঙ্গল বেল গান গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
ক্রিসমাস বা বড়দিন উদযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ক্রিসমাস ট্রি। আমরা প্রত্যেকেই দেখেছি দোকানে সাজানো ক্রিসমাস ট্রি যার একদম ওপরে একটি তারা লাগানো আর গাছের ডাল থেকে ঝুলছে বিভিন্ন ঘন্টা।কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের ক্রিসমাস পালনের সাথে এই গাছের সম্পর্ক কি?সেটাই জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/why-do-we-put-up-christmas-trees/
বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল।কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে এটিকে গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে আত্মগোপন করেছিলেন সালকিয়ার বাবুডাঙ্গায় মনা খাঁ’র বাড়িতে। নেতাজী সুভাষ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়ে মাঝরাতে হাওড়া ব্রিজ পার করে সালকিয়ার বুক চিরে চলে যাওয়া জি.টি. রোড ধরে সোজা পৌঁছেছিলেন গোমো স্টেশন তারপর সেখান থেকে পেশোয়ার। ভারত মাতার এমনই সব মহান সন্তানদের পদধূলিতে ধন্য হাওড়ার এই জনপদ সালকিয়া। এই জনপদের গৌরবময় ইতিহাস ও বর্তমান নিয়ে দেখুন এই তথ্যচিত্র https://youtu.be/PlRM1EHRd8w
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান