আজ বাংলা ১৪৩১ সালের ১৫ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ২৯ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ স্বামী প্রণবানন্দের জন্মদিন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত হয়ে আছেন স্বামী প্রণবানন্দ। হিন্দু ধর্মের পুনঃ জাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরো নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সেবা করে থাকে। স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swami-pranavananda/
আজ আবদুস সালামের জন্মদিন। পাকিস্তানের প্রথম নোবেল প্রাপক বিজ্ঞানী আবদুস সালাম। ১৯৭৯ সালে হিগ্স-বোসন কণা তথা ঈশ্বর কণা আবিষ্কারের ভিত্তিভূমি স্থাপনের মধ্য দিয়ে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর উদ্যোগেই স্থাপিত হয় পাকিস্তানের ‘স্পেস অ্যাণ্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’। তাঁর জীবন সম্পর্কে আরো বিস্ময়কর তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-salam
আজ আন্তন চেখভের জন্মদিন। পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের দিকপরিবর্তনে তাঁর অবদান সারস্বতসমাজ মাথা পেতে নিয়েছেন। থিয়েটারে আধুনিকতা ও বাস্তববাদী অভিনয়ের সূচনা হয়েছিল বলা যায় তাঁর নাটকের হাত ধরেই। সংসার চালানোর জন্য অর্থ রোজগারের উদ্দেশ্যে হাস্যরসাত্মক রচনা লিখে শুরু করেছিলেন তিনি এবং হয়ে উঠেছিলেন রাশিয়ান সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক। উনিশ শতকের এই কালজয়ী রাশিয়ান সাহিত্যিক আন্তন চেখভের উত্থানপতনময় স্বল্পায়ু জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/anton-chekhov
আজ আলেকজান্ডার পুশকিনের মৃত্যুদিন। ‘ওড টু লিবার্টি’ কবিতাটি লেখার জন্য নির্বাসিত হয়েছিলেন আলেকজান্ডার পুশকিন। আধুনিক রুশ সাহিত্যে তাঁকেই সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে মনে করা হয় তাঁকে। ‘ইউজিন ওয়ানজিন’ নামের কাব্যোপন্যাসটি বিশ্ব সাহিত্যের তাঁকে অমর করে রেখেছে । আলেকজান্ডার পুশকিনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alexandar-pushkin/
আজ অচিন্ত্যকুমার সেনগুপ্তের মৃত্যুদিন। তিনি একাধারে বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। তাঁর সম্বন্ধে বিশদে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/achintya-kumar-sengupta
আজ মৌনী অমাবস্যা ব্রত। এই তিথিতে সাধকেরা মৌনব্রত পালন করে থাকেন ৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্বর্গের দেবতারা প্রয়াগরাজের গঙ্গা-যমুনা-স্বরস্বতীর মিলনস্থল ত্রিবেনীসঙ্গমে স্নান করেন ৷ বলা হয় এই দিন সমস্ত নদীর এতটাই পবিত্র হয়ে ওঠে যে অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য করা সম্ভব, এইদিন নদীতে স্নান করলেই সেই পুণ্যলাভ হয়৷ https://sobbanglay.com/sob/mouni-amavasya-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
রিংগিং রক কাউন্টি পার্ক পেনসিলভিনিয়া। এই পার্কের অন্তত ৭-৮ একর জুড়ে ছড়িয়ে আছে এক বিশেষ ধরণের পাথর। এ পাথর গুলোতে যদি কোনো হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তবে ঝনঝন করে আওয়াজ হয়। ঠিক যেমনটা হয় কোনো ধাতুর তৈরি জিনিসে আঘাত করা হলে। এই আশ্চর্য পাথর নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/singing-stone
কথিত আছে, একদা এক রাজার কন্যা দেখেছিলেন পর্বতের উপর অবস্থিত একটি শিলায় নিত্যদিন এক গাভী দিতে থাকে। সেই কন্যা পরে স্বপ্নে শিবের দেখা পান এবং উক্ত শিলাটিকে মল্লিকা ফুল দিয়ে সাজিয়ে পূজা করতে থাকেন। এভাবেই সেই শিবলিঙ্গ মল্লিকার্জুন নামে পরিচিত হয়েছিল বলে মনে করা হয়। শিবপুরাণ অনুসারে অবশ্য গনেশ এবং কার্তিকের বিয়েকে কেন্দ্র করেই মল্লিকার্জুন মন্দিরের সূচনা। এমন আরও কয়েকটি আশ্চর্য কিংবদন্তি ছড়িয়ে রয়েছে এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের মন্দিরকে ঘিরে। এই মন্দিরের ইতিহাস, প্রচলিত কিংবদন্তি, এখানে পালিত বিভিন্ন উৎসব এবং মন্দির-স্থাপত্যের খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-mallikarjuna
একসময় মুঘল সাম্রাজ্যের অংশ ছিল বাংলাদেশের সীমান্তবর্তী এই কুড়িগ্রাম জেলা। সেই মুঘল আমলের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও রয়েছে এই জেলায়। ক্ষীর লালমোহন মিষ্টি এখানকার বিখ্যাত একটি খাবার। ব্রিটিশ শাসনামলে ভারত ছাড়ো আন্দোলন, তেভাগা আন্দোলন ও সত্যাগ্রহ আন্দোলনের আগুন কুড়িগ্রামে ছড়িয়ে পড়েছিল।বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত এই কুড়িগ্রাম জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kurigram/
আজ মৌনী অমাবস্যা ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে। শিবরাত্রির আগের শেষ অমাবস্যা মৌনী অমাবস্যা ৷ আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://youtu.be/ePZUddhfgzE
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান