আজ বাংলা ১৪৩২ সালের ২ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্মদিন। তিনি একাধারে বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। তাঁর সম্বন্ধে বিশদে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/achintya-kumar-sengupta
- আজ সুনীতা উইলিয়ামসের জন্মদিন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী যিনি বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে সর্বাধিক সময় মহাকাশে অবস্থান করবার রেকর্ড করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunita-williams/
- আজ হেমেন্দ্রনাথ মজুমদারের জন্মদিন। অবনীন্দ্রনাথদের প্রাচ্যবাদী বেঙ্গল স্কুল ঘরানার বিরোধিতা করে পাশ্চাত্য অ্যাকাডেমিক ঘরানায় চিত্রচর্চার একটি ধারা বহমান রাখার চেষ্টা করেছিলেন শিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার। সেই উদ্দেশ্যে যামিনী রায়দের মতো সমমনস্ক কিছু শিল্পীদের নিয়ে তিনি গঠন করেন ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য নির্মিত দ্বারের অলঙ্করণের দায়িত্ব তাঁকে দেওয়া হলেও সে কাজ তিনি প্রত্যাখান করেছিলেন একজন আত্মমর্যাদাসম্পন্ন ভারতীয় হিসেবে। এই প্রতিভাবান পাশ্চাত্য ঘরানার চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hemendranath-majumdar/
- আজ সুধীর চক্রবর্তীর জন্মদিন। বাউল গান, বাউলদের ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে গেলে নির্ভরযোগ্যভাবে যার বইয়ের শরণাপন্ন হতে হয় বাঙালি পাঠককে তিনি সুধীর চক্রবর্তী। ‘বাংলার লোকসংস্কৃতির মুখ’ সুধীর চক্রবর্তী প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করে এনেছেন অজস্র লোকগান। লোকসংস্কৃতি চর্চার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান নিয়ে লেখা তাঁর বইগুলি সুচিন্তক এবং দার্শনিক সুধীর চক্রবর্তীকে পাঠকের সামনে তুলে ধরে। ২০০২ সালে তাঁর লেখা ‘বাউল ফকির কথা’ বইটির জন্য ‘আনন্দ পুরস্কার’ ও ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কারে সম্মানিত হন সুধীর চক্রবর্তী। তাঁর সম্পর্কে বিশদে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sudhir-chakraborty/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-19
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- একটি বহুল প্রচলিত প্রবাদ হল “কাকতালীয় ব্যাপার”। এই প্রবাদটির উল্লেখ গৌতম-সংহিতা নামক দর্শনশাস্ত্রে পাওয়া গিয়েছে – সেখানে কাকতালীয় ন্যায় এর কথা বলা হয়েছে এই ধরণের ঘটনার ব্যাখ্যায়। প্রবাদটি সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bengali-proverb-kakotalio-byapar
- আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে নিয়মিত ভাবে ঘুরছে যাকে আমরা বার্ষিক গতি বলি। আমরা এও জানি বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। এখন যদি প্রশ্ন ওঠে পৃথিবীর বার্ষিক গতি থেমে যায় তাহলে কী হবে? যাঁরা ভাবছেন যে এর ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন হবে না – তাঁদের জানাই এর ফল হবে ভয়াবহ। এখানে জেনে নিন বিজ্ঞানীরা কী বলছেন – https://sobbanglay.com/sob/what-would-happen-if-earth-stopped-revolving
- পার্বতীর বরপ্রাপ্ত দারুক রাক্ষসের স্ত্রী দারুকি, দারুক এবং তাঁর রাক্ষসদের অত্যাচার, এক একনিষ্ঠ শিবভক্তকে বন্দী ও হত্যা করতে চাওয়া, অবশেষে শিবের জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভাবের যে রোমাঞ্চকর কিংবদন্তি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গকে ঘিরে প্রচলিত সে-সম্পর্কে এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের অবস্থান নিয়ে বিতর্ক-সহ নাগেশ্বর মন্দিরের খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirling-nageshwar

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান