সববাংলায়

২২ পৌষ | ৭ জানুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২২ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ৭ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ পৌষ | ৭ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নিরুপমা দেবীর মৃত্যুদিন। নিরুপমা দেবী অকাল বৈধব্য বরণের পর তাঁর বড় ভাই বিভূতিভূষণ ভট্ট এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। বিভূতিভূষণ এবং শরৎচন্দ্র পরিচালিত হাতেলেখা পত্রিকার মাধ্যমে তাঁর সাহিত্যচর্চা শুরু হয়। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘শ্রীমতী দেবী’। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nirupama-devi/
  • আজ যোগেশচন্দ্র বাগলের মৃত্যুদিন। যোগেশচন্দ্র বাগল হলেন সেই ব্যক্তিত্ব যিনি ঊনবিংশ শতকের বাংলার ইতিহাস জনসমক্ষে নিয়ে এসেছিলেন। বাংলার নবজাগরণের পথিকৃৎদের জীবনী সযত্নে লিপিবদ্ধ করে গেছেন তিনি তাঁর গ্রন্থে। তাঁর আবিষ্কৃত তথ্যাদি নিয়ে আজ নতুন করে গবেষণা শুরু হয়েছে। তথাকথিত ইতিহাসের অধ্যাপক না হয়েও তাঁর রচনা এক নতুন ইতিহাস তৈরী করেছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jogesh-chandra-bagal/
  • আজ নিকোলা টেসলার মৃত্যুদিন। তিনি একা হাতেই পারতপক্ষে বিংশ শতাব্দীর খোল নলচে বদলে দিয়েছেন। অথচ সাধারণ মানুষ থেকে বিজ্ঞানের পাঠ্যপুস্তক – কোন আলোচনাতেই তিনি প্রায় নেই। আজকের অল্টারনেটিং কারেন্টকে তিনিই জনপ্রিয় ও সহজলভ্য করেন। রেডিও কন্ট্রোল, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার, ওয়ার্ল্ড ওয়্যারলেস সিস্টেম, টেসলা কয়েল, ইন্ডাক্সন মোটর যুগান্তকারী সব আবিষ্কার তাঁর হাত ধরেই হয়েছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nikola-tesla/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-7

ধর্মীয় অনুষ্ঠান :

  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ নিরুপমা দেবীর মৃত্যুদিন। শরৎচন্দ্র এবং তাঁর বেশ সুন্দর সম্পর্ক ছিল। এই সম্পর্ক ছিল তাদের লেখার মধ্যে দিয়ে। নিরুপমা দেবীকে  শ্রদ্ধা করতেন শরৎচন্দ্র। তাঁর সাহিত্য সাধনায় প্রেরণা জুগিয়েছেন নানা ভাবে। কিন্তু তৎকালীন বাংলার সাহিত্য মহলে এই দু’জনের সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/saratchandra-and-nirupama-devi/
  • সমু্দ্র বললেই বাঙালির মুখে দীঘা-পুরি-মন্দারমণির কথাই আসে প্রথমে। অথচ যাঁরা অখ্যাত সৌন্দর্যনীড়ের খোঁজ করেন, সমুদ্রকে একান্তে, নির্জনে উপলব্ধি করতে চান তাঁদের জন্য বাঁকিপুট সমুদ্র সৈকত উপযুক্ত গন্তব্যস্থল হতে পারে। ইংরেজিতে যাকে বলে ‘হিডেন জেম’—বাঁকিপুট অনেকটা তাই৷ কোলাহলশূণ্য এমন সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। সেইসঙ্গে আবার লাইটহাউস, শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক গুরুত্ব জড়িত মন্দির, মৎস্যবন্দর – সবমিলিয়ে নিশ্চিন্ত অবসর যাপনের আদর্শ ঠিকানা। সঠিকভাবে বাঁকিপুট ভ্রমণের পরিকল্পনা করতে সেই জায়গাটি সম্পর্কে যেসব তথ্য জানা প্রয়োজন সেগুলি বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-bankiput-sea-beach/
  • কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/

২২ পৌষ | ৭ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। টুসু পরব এর প্রধান আকর্ষণ টুসু গান। এই গান গায়িকার কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে। গানের মাধ্যমে মেয়েলি কলহ, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি সহজ সরল গ্রাম্য ভাষায় ব্যক্ত করা হয়। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/dkjIfV3Yd4Y

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তৎকালীন বাংলার সাহিত্য মহলে শরৎচন্দ্র এবং নিরুপমা দেবীর সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে, শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে, “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” কি এমন হয়েছিল, কেমন ছিল তাঁদের সম্পর্ক, এসব জানতে দেখুন https://youtu.be/S4v40cKTru4

২২ পৌষ | ৭ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ পৌষ | ৭ জানুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading