আজ বাংলা ১৪৩২ সালের ২৯ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ১৩ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ গ্যারি কাসপারভের জন্মদিন। দাবা খেলার জগতে সর্বকালের সেরা দাবাড়ুদের একজন গ্যারি ক্যাসপারভ। ২৫৫ মাস একটানা বিশ্বের এক নম্বর দাবাড়ুর খেতাব নিজের দখলে রেখেছিলেন তিনি। এছাড়া পর পনেরোটি টুর্নামেন্ট এবং এগারোটি চেস অস্কার ট্রফি জয়ের বিরল কৃতিত্বের অধিকারী তিনি। দাবা পরবর্তী জীবনে সক্রিয় মানবাধিকার কর্মী গ্যারি কাসপারভের অতুলনীয় জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/garry-kasparov/
আজ স্যামুয়েল বেকেটের জন্মদিন। বিশ্ব থিয়েটারের ইতিহাসে ‘ওয়েটিং ফর গোডো’ নাটকটি অ্যাবসার্ড নাটকের ধারায় এক অভিনব যাত্রাপথ সূচিত করেছিল। আর এই নাটকের মাধ্যমেই বিশ্ব থিয়েটারের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন স্যামুয়েল বেকেট। শুধু তাই নয়, বিশ্বের এখনও পর্যন্ত সবথেকে স্বল্পদৈর্ঘ্যের নাটক ‘ব্রেথ’ও তাঁরই কল্পনাপ্রসূত। মাত্র ৩৫ সেকেণ্ডের এই নাট্যপ্রযোজনায় কোনো স্পষ্ট চরিত্রই ছিল না। তবে নাটক ছাড়াও বহু বিখ্যাত উপন্যাস, ছোটোগল্পেরও স্রষ্টা তিনি। ১৯৬৯ সালে সাহিত্যে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। তাঁর সাহিত্য জীবন ও ব্যক্তিজীবনের নানা তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samuel-beckett/
হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব হল গাজন। চৈত্রমাসের ‘গাজন’ উৎসবটি মূলত ভগবান শিবের উৎসব ৷ চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে সন্ন্যাসী ও শিব ভক্তদের নিয়ে গাজন অনুষ্ঠিত হয়। অবশেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজোর পরে এই উৎসবের সমাপ্তি হয়। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/gajan/
চৈত্র সংক্রান্তির দিন কঙ্কালীতলা মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। কঙ্কালীতলা মন্দিরটি একান্ন সতীপীঠের শেষ পীঠ। এই মন্দির নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/konkalitola-satipith/
একান্ন সতীপীঠের একটি পীঠ হল রাজস্থানের ভরতপুরে অবস্থিত বিরাটনগর। শোনা যায়, পুরাকালে এখানেই নাকি মৎস্যদেশের রাজা বিরাটের রাজধানী ছিল। পান্ডবরা এখানেই তাঁদের এক বছরের অজ্ঞাতবাস কাটিয়েছিলেন। কে এই মন্দিরের দেবী? দেবীর ভৈরব কে? এখানে সতীর কোন অঙ্গ পড়েছিল? কোন মূর্তিতে পূজিত হন দেবী? আসুন জেনে নিই সতীপীঠ বিরাট সম্পর্কিত এইসব প্রশ্নের উত্তর এখানে https://sobbanglay.com/sob/virat-satipith/
একটা সময় ছিল যখন দামাস্কাস স্টিলের খ্যাতি ছিল জগতজোড়া। এই দামাস্কাস স্টিল তৈরি হত উটজ স্টিলের চাঙর থেকে যা একমাত্র তৈরি হত প্রাচীন ভারতে। প্রাচীন ভারত ধাতুবিদ্যায় যে কত উন্নত হয়েছিল তার প্রমাণ এই উটজ স্টিল। উটজ স্টিলের সাথে প্রাচীন ভারতের সম্পর্কের কথা জানুন এখানে https://sobbanglay.com/history/wootz-steel/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ নীলষষ্ঠী। বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জেনে নেওয়া যাক এখানে https://youtu.be/hQOOuagrYTQ
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
মুর্শিদাবাদের ইতিহাস শুধু নবাব মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সীমাবদ্ধ নয়। এর অনেক ইতিহাসের মধ্যে তুলনামূলক কম আলোচিত ইতিহাস হল মুর্শিদাবাদে জৈন ব্যবসায়ীদের ইতিহাস। উনবিংশ শতকের শুরুর দিকে ব্যবসার টানে জৈন ব্যবসায়ীরা মুর্শিদাবাদে আসেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিল দুগড় পরিবার। ১৮৭০ সালে লচ্ছমীপত সিং দুগড় কাটগোলা প্রাসাদটি নির্মাণ করান। কাটগোলা প্রাসাদ তথা কাটগোলা বাগান নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/kph6rAKQwBw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান