আজ বাংলা ১৪৩৩ সালের ১৩ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ২৭ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ শরৎচন্দ্র পণ্ডিতের জন্ম ও মৃত্যুদিন। রাস্তায় গান গেয়ে ঘুরে ঘুরে নিজের সম্পাদিত ‘বিদূষক’ পত্রিকা বিক্রি করতেন শরৎচন্দ্র পণ্ডিত। পাঠককুলে তিনি ‘দাদাঠাকুর’ নামেই পরিচিত। ‘জঙ্গীপুর সংবাদ’ নামক একটি সংবাদপত্র চালাতেন তিনি। তাঁর হাস্য-পরিহাস ও ব্যঙ্গ-বিদ্রুপময় কবিতা ও গান সামাজিক অন্যায়-অনাচারকে তীব্র কশাঘাত করতে ছাড়ত না। নজরুল ইসলাম, সুভাষচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ তাঁর গুণমুগ্ধ ছিলেন। মুখে মুখে মজার রসবোধপূর্ণ ছড়া তৈরিতে অসম্ভব পটু ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/sarat-chandra-pandit/
আজ রাজশেখর বসুর মৃত্যুদিন। তাঁর সংকলিত ‘চলন্তিকা’ অভিধান দেখে রবীন্দ্রনাথ বলেছেন “এতদিন পরে বাঙলা ভাষার অভিধান পাওয়া গেল”। তিনি মহাভারতের সারানুবাদ করেন। হাস্যরস সৃষ্টিতে তাঁর জুড়ি পাওয়া ভার। তাঁর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/rajshekhar-basu
আজ ফজলুল হকের মৃত্যুদিন। তিনি ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাসে তিনি পরিচিত শের – ই – বঙ্গাল নামে। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/a-k-fazlul-huq
আজ প্রমথনাথ বসুর মৃত্যুদিন। জামশেদজী টাটাকে প্রথম ভারতে লৌহ-ইস্পাত কারখানা গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন প্রমথনাথ বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি ভূতত্ত্ববিদ। ওড়িশার ময়ূরভঞ্জে তিনি প্রথম ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে আকরিক লোহা খুঁজে পেয়েছিলেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ অধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পিছনেও তাঁর অবদান ছিল স্মরণীয়। বিস্মৃতপ্রায় প্রমথনাথ বসু সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/pramatha-nath-bose/
আজ ফার্দিনান্দ ম্যাগেলানের মৃত্যুদিন। জল অত্যধিক শান্ত দেখে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান মহাসাগরটির নামকরণ করেন প্রশান্ত মহাসাগর। তিনিই প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি প্রশান্ত মহাসাগর পেরিয়ে এশিয়ায় যাত্রা করেছিলেন। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার যে প্রণালীটি তিনি আবিষ্কার করেছিলেন তা ম্যাগেলান প্রণালী নামে পরিচিত। মশলা দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তাঁর এই অভিযান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। কিন্তু দ্বীপপুঞ্জে পৌঁছনোর আগেই এক যুদ্ধে নিহত হন তিনি। ম্যাগেলানের সেই রোমাঞ্চকর অভিযান এবং তাঁর ঘটনাবহুল জীবনের নানা খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/ferdinand-magellan
এই বছর মে মাসের শুরুতেই টানা ৩ দিনের ছুটি। ১ মে থেকে ৩ মে – perfect time একটা short trip-এর জন্য! কম সময়ে পৌঁছানো যায়, গরমও এড়ানো যায় – এমন কিছু জায়গার আইডিয়াই থাকছে এই পোস্টে https://sobbanglay.com/sob/where-to-go-from-1-to-3-may-2026/
আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা হাত দিয়ে গোল করে পরে বলেছিলেন সেটা নাকি ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। তাঁর সে-হাত ‘হ্যান্ড অব গড’-এর তকমা পেয়েছিল। প্রযুক্তির অভাবে এমনই আরও অনেক বিতর্ক তৈরি হয়েছিল গোল নিয়ে। কেউ অফসাইডে দাঁড়িয়ে গোল করেও রেফারির সমর্থন পেয়েছিলেন, আবার কখনও বল গোললাইনের ভিতরে পড়লেও রেফারির চোখ এড়িয়ে যাওয়ার ফলে গোলের বাঁশি বাজেনি। কখনও আবার পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সংশয় দেখা দিয়েছে, এমনকি বক্সের ভিতরে দুবার বল হাতে লাগলেও গোল বাতিল করেননি রেফারি। বিশ্বকাপ ফুটবলের এমনই নানারকম বিতর্কিত গোল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/controversial-goals/
জানেন কি আধুনিক ফিউশন সঙ্গীত শিল্পের পথিকৃৎ কে ছিলেন? যিনি ‘আনন্দ শঙ্কর’, ‘আনন্দ শঙ্কর অ্যান্ড হিজ মিউজিক’-এর মতো বেশ কিছু বিখ্যাত অ্যালবাম প্রকাশ করেছিলেন। এছাড়া তিনি জনপ্রিয় কিছু সিনেমার সঙ্গীত পরিচালনাও করেছিলেন। এমনকি মৃণাল সেনের ‘কোরাস’ সিনেমার জন্য তিনি জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। জানুন সুরের পূজারী আনন্দ শঙ্করের জীবনী… https://sobbanglay.com/sob/ananda-shankar/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
ভারতবর্ষের অধ্যাত্ম জগতে আজ অবধি যে কজন সিদ্ধ পুরুষ তথা যোগ সাধক আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাঁদের মধ্যে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। প্রায় মিথ হয়ে যাওয়া তাঁর সেই বাণী ”রনে,বনে,জলে,জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও,,আমি রক্ষা করিব”- কত যে আর্ত, অসহায় প্রাণে এক অক্ষয় ভরসা হয়ে দেখা দিয়েছে তার ইয়ত্তা নেই। তাঁর অসাধারণ জীবনকাহিনী দেখুন এখানে https://youtu.be/wm_N4NFfmmk
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান