আজ বাংলা ১৪৩৩ সালের ১৫ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ২৯ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৮২ সালের ২৯শে এপ্রিল প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। ইউনেস্কোর ‘পারফর্মিং আর্টস’ এর প্রধান সহযোগী ‘আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট’ বা ITI এর নৃত্য কমিটির উদ্যোগে প্রতিবছর এই দিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হয়। দিনটি সম্পর্কে আরও জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/international-dance-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ রাজা রবি বর্মার জন্মদিন। সুশ্রী ভারতীয় নারীদের মডেল হিসেবে ব্যবহার করে তাঁদের উপর হিন্দু দেব-দেবীর প্রতিকৃতি ফুটিয়ে তুলতেন রাজা রবি বর্মা। তাঁর ছবিতে বেশিরভাগ সময় দক্ষিণ ভারতীয় নারীদের এক অসামান্য রূপ-সৌন্দর্য ফুটে উঠত। লর্ড কার্জন তাঁকে কাইজার-ই-হিন্দ স্বর্ণপদকে ভূষিত করেন। সেই সময়কার ভারতে সবথেকে বড় এবং অভিনব লিথোগ্রাফিক প্রেস নির্মাণের কৃতিত্বও তাঁরই। রাজা রবি বর্মার জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/raja-ravi-varma/
আজ আন্দ্রে আগাসির জন্মদিন। প্রথম আমেরিকান হিসেবে চারবার অস্ট্রেলিয়ান ওপেনে জয়লাভ করেছিলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি। অর্থ উপার্জনের দিক থেকেও সর্বদা টেনিসের জগতে তাঁকে চতুর্থ স্থানে রাখা হয়। এক বছরে মোট ৪৩টি ম্যাচ খেলে সর্বাধিক ম্যাচ খেলার শিরোপা জয় করেন তিনি। পুরস্কারমূল্য হিসেবেই মোট ৩ কোটি ডলার উপার্জন করেছিলেন আগাসি। কেমন ছিল তাঁর ক্রীড়া জীবন? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/andre-agassi/
আজ অ্যালফ্রেড হিচককের মৃত্যুদিন। সাসপেন্সের ওস্তাদ নামে পরিচিত তিনি। তাঁর ছবিতে প্রায়ই ক্যামেরার অভিনব অ্যাঙ্গেল কিংবা অপ্রচলিত শটের প্রয়োগ লক্ষ করা যায়। ছবির কাহিনীর মধ্যে মনঃসমীক্ষণের নীতি কিংবা অ্যামনেশিয়ার মত জটিল তত্ত্বের প্রয়োগও সফলভাবে ঘটিয়েছিলেন তিনি। সাইকো, রেবেকা, স্পেলবাউন্ড, স্ট্রেঞ্জারস অন এ ট্রেন ইত্যাদি তাঁর বিখ্যাত ছবি। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবির জগতে বিশ শতক থেকে শুরু করে পঞ্চাশের দশক পর্যন্ত তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। হিচককের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alfred-hitchcock/
এই বছর মে মাসের শুরুতেই টানা ৩ দিনের ছুটি। ১ মে থেকে ৩ মে – perfect time একটা short trip-এর জন্য! কম সময়ে পৌঁছানো যায়, গরমও এড়ানো যায় – এমন কিছু জায়গার আইডিয়াই থাকছে এই পোস্টে https://sobbanglay.com/sob/where-to-go-from-1-to-3-may-2026/
নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথেই লাগু হয়ে গেছে রাজ্য জুড়ে আদর্শ নির্বাচন বিধি। এটি হল ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রকাশিত নির্দেশিকা যেখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এই বিধি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/model-code-of-conduct/
ভারতে নির্বাচন চলাকালীন ভোটের দিন কর্মচারীদের ছুটি নিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বেসরকারি সংস্থাগুলি কর্মীদের জানায় যে তারা চাইলে ছুটি নিতে পারে, কিন্তু সেই ছুটি তাদের ব্যক্তিগত ছুটি থেকে কেটে নেওয়া হবে। আবার কোথাও বলা হয় Work From Home করলে আলাদা করে ছুটির প্রয়োজন নেই। কিন্তু আইন কী বলছে? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/representation_of_the_people_act_1951-section-13b/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাংলা নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জীবন আলেখ্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তাঁর ‘বঙ্গীয়করণ’ বা বিদেশি নাটককে বাঙালির নিজস্ব সংস্কৃতির ছাঁচে ফেলার যে অদ্ভুত ক্ষমতা, তা বাংলা থিয়েটারকে এক নতুন মাত্রা দিয়েছিল। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন এই ভিডিওর প্রধান বিষয় – https://youtu.be/yk0ZseTRHeE
সাইরেন হেডের ভয়ংকর ঘটনা নিয়ে কী জানেন? কবে থেকে শুরু হল এই ঘটনা? আসলেই এটা কোন অতিমানবীয় ঘটনা নাকি গুজব? এর পিছনে আসল সত্যিই বা কী সেই সমস্ত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/JezCef3SnqU
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান