সববাংলায়

২৭ জ্যৈষ্ঠ | ১১ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ২৭ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৬ সালের ১১ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৭ জ্যৈষ্ঠ | ১১ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ প্রমথনাথ বিশীর জন্মদিন। তাঁর রচিত ‘পদ্মা’ উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন , ‘আর কিছু দিন পরে তোকে নিয়ে আমরা গৌরব করতে পারবো।’ উত্তরে তাঁর সটান জবাব ছিল, ‘এখনি গৌরব করতে পারেন, ঠকবেন না।’ চাকরির ইন্টারভিউতে একজন টেনিস খেলোয়াড়ের নাম জিগেস করা হলে উত্তরে বলেছিলেন – লর্ড টেনিসন। আবার সেই তাঁর হাত দিয়েই বেরিয়েছিল – ‘কেরী সাহেবের মুন্সী’ র মত কালজয়ী উপন্যাস। তিনি প্রমথনাথ বিশী, বাঙালির প্র.না.বি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pramathanath-bishi/
  • আজ গণেশ পাইনের জন্মদিন। রঙ কেনবার মতো আর্থিক সম্বল না থাকার কারণে একসময় কালি ও কলম দিয়ে স্কেচ করতেন তিনি। বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন তিনি। অবনীন্দ্রনাথের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং লেডি রাণু মুখার্জির মধ্যস্থতায় নেহেরুর সঙ্গে পরিচিত হয়েছিলেন গণেশ পাইন। ছেচল্লিশের দাঙ্গায় পরিবারসমেত বাস্তুহারা হয়ে কলকাতা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছিলেন। একসময় অ্যানিমেশন স্টুডিওতে কাজ করেছেন, এমনকি কটন মিলের ডিজাইনার হিসেবেও কিছুদিন কাজ করতে হয় তাঁকে। দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হলেও একক প্রদর্শনী তিনি খুব বেশি করেননি। গণেশ পাইন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ganesh-pyne/
  • আজ রামপ্রসাদ বিসমিলের জন্মদিন। কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে হলে সশস্ত্র বিপ্লবই একমাত্র পন্থা বলে মনে করতেন তিনি। হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক বিপ্লবী সংগঠনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি মহান স্বাধীনতা সংগ্রামী রাম প্রসাদ বিসমিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramprasad-bismil/
  • আজ লীলা নাগের মৃত্যুদিন। সত্যাগ্রহ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য জেল খেটেছেন বহুবার। সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজী উভয়ের সঙ্গেই ছিল তাঁর ঘনিষ্ঠ পরিচয়। আজীবন নারীদের উন্নতি এবং সহায়তায় কাজ করে গেছেন। গড়েছিলেন দীপালি সংঘের মত সংগঠন। স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান নিয়ে আলোচনা করতে হলে তাঁকে বাদ দেওয়া যায় না। উদ্বাস্তুদের পুনর্বাসনেও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর বিচিত্র ও রোমাঞ্চকর জীবন অভিজ্ঞতা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/leela-roy/
  • আজ বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছবি বিশ্বাসের মৃত্যুদিন। বিভিন্ন সিনেমায় নানা রকম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ফুটিয়ে তুলেছেন তাঁর নিখুঁত অভিনয় দক্ষতা। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/chhabi-biswas
  • আজ সৈয়দ আব্দুল রহিমের মৃত্যুদিন। ভারতীয় ফুটবলের মান বাড়াতে হলে তিনজন ব্যাক নিয়ে অথবা একজন স্টপার খেলানোর কথা তিনিই প্রথম বলেছিলেন। তাঁকে ভারতীয় ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচ বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-abdul-rahim/
  • আজ পাঠানী সামন্তের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় জ্যোতির্বিদ যিনি প্রথম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একটি বাঁশের কঞ্চি এবং অন্যান্য সনাতন পদ্ধতির দ্বারা পরিমাপ করেন। তাঁর গবেষণা এবং পর্যবেক্ষণ তিনি ‘সিদ্ধান্ত দর্পণ’ নামক গ্রন্থে লিখে গেছেন। ভারত সরকার তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করেছে। ভুবনেশ্বরে অবস্থিত উড়িষ্যার একমাত্র তারামন্ডল তাঁরই নামে নামাঙ্কিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pathani-samanta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-11

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সাধারণ মন্দিরে যেমন বিগ্রহের মূর্তি থাকে,জগন্নাথদেবের মূর্তি তার থেকে আলাদা ৷ এর কারণ হিসাবে প্রচলিত আছে দুটি কাহিনী। না জানলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/legend-behind-puri-jagannath-temple/
  • শান্তিনিকেতনের খুব কাছেই যে একটি সতীপীঠ আছে, অনেকের কাছেই তা অজানা। বোলপুরের খুব কাছেই সতীপীঠ কঙ্কালীতলা। সাধারণ পর্যটকদের পাশাপাশি কঙ্কালীতলা মন্দির তন্ত্রসাধনার জন্যও বিখ্যাত। এই মন্দির নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। অনেকের মতে সুড়ঙ্গের মাধ্যমে কঙ্কালীতলার সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি যোগাযোগ আছে। আবার অন্য একটি প্রচলিত জনশ্রুতি বলে কঙ্কালীতলা মন্দিরে রাত্রিনিবাস করা কারোর পক্ষে সম্ভব নয়। এখানে নাকি নানা বিস্ময়কর ঘটনা ঘটে থাকে। এই মন্দির নিয়ে বিভিন্ন কাহিনী থেকে শুরু করে মন্দিরের ইতিহাস, কিভাবে এখানে আসবেন, বা কোথায় থাকবেন এই সমস্ত কিছু বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kankalitala-temple-trip/
  • রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে সারা ভারতে ২০১৮ সালে ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিন্তু NRC নিয়ে তেমন ধারণা অনেকেরই নেই। আসুন জেনে নিই এখানে https://sobbanglay.com/sob/national-register-of-citizens-of-india

২৭ জ্যৈষ্ঠ | ১১ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে স্নানা যাত্রার পরে জগন্নাথ এবং বাকি দুইজন দেবতাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে তাদের প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর গ্রাম থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরো গ্রাম থেকে সকলে মিলে তিনটি পটচিত্র বানিয়ে দেওয়া হয়। রঘুরাজপুরের একজন শিল্পীর সাথে সরাসরি আলোচনা শুনুন এখানে https://youtu.be/ohG2G6Jt6bc
  • জগন্নাথের স্নানযাত্রার পর পুরীর মন্দিরে প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরীর চেনা সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির সহ বিশেষ কিছু পরিচিত স্থান ছাড়াও রয়েছে অপেক্ষাকৃত কম পরিচিত একটি স্থান হল এই রঘুরাজপুর। পুরী থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে পট্টচিত্রের এই গ্রাম, যে গ্রামের প্রতিটা ঘরেই আছে পটশিল্পী। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ২০০০ সাল নাগাদ রঘুরাজপুরকে ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে চিহ্নিত করেছে। সেই রঘুরাজপুরের কাহিনী, শিল্পীদের কথা ও তাঁদের কাজ দেখুন এই ভিডিওতে https://youtu.be/_RfUoB9ePB4

২৭ জ্যৈষ্ঠ | ১১ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৭ জ্যৈষ্ঠ | ১১ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading