সববাংলায়

১৮ এপ্রিল ।। ৪ বৈশাখ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-এর জন্মদিন। উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব ডিরোজিও। বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সূত্রপাত হয়েছিল তাঁর হাত ধরেই। ধর্মের গোঁড়ামি থেকে মুক্ত ডিরোজিও অধ্যাপনা করতেন হিন্দু কলেজে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/derozio/
  • আজ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যুদিন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ৷ বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রকুমার ‘যুগান্তর’ সাপ্তাহিকীর প্রতিষ্ঠাতা ছিলেন। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বারীন্দ্রকুমার জেল থেকে ছাড়া পাওয়ার পর বিপ্লবী কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে এনেছিলেন দাদা অরবিন্দের মতোই। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/barindra-kumar-ghosh/
  • আজ আলবার্ট আইনস্টাইনের মৃত্যুদিন। আইনস্টাইন সম্পর্কে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। পদার্থবিদ্যার অন্যতম মহীরূহ যাঁর গবেষণা বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। তাঁর সম্পর্কে যেটুকুই বলা হবে তা কম বলা হবে, বরং পড়ুন তাঁর জীবনের নানান তথ্য এখানে https://sobbanglay.com/sob/albert-einstein
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-18

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ-এর প্রথম দেখা যখন হয় তখন সত্যজিৎ-এর বয়স সাত বছর। মা’র সঙ্গে শান্তিনিকেতন গেছেন পৌষ মেলা দেখতে।সঙ্গে নতুন কেনা অটোগ্রাফের খাতা। রবিবাবু নাকি খাতা দিলেই কবিতা লিখে দেন যখন তখন। ছোট্ট সত্যজিৎ-এর তাই শখ হয়েছিল খাতার প্রথম পাতায় তাঁকে দিয়ে কবিতা লিখিয়ে নেবেন একটা। বাকি টা সরাসরি স্বয়ং সত্যজিৎ-এর বয়ানেই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tagore-and-satyaijt-ray-first-meet
  • আক্কেল তো এতদিনে আপনার হয়েই গেছে। কিন্তু আক্কেল দাঁত কেন ওঠে সেটা কি জানেন? আসুন জেনে নিন এখান থেকে সহজেই https://sobbanglay.com/sob/why-do-we-have-wisdom-teeth/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে আত্মগোপন করেছিলেন সালকিয়ার বাবুডাঙ্গায় মনা খাঁ’র বাড়িতে। নেতাজী সুভাষ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়ে মাঝরাতে হাওড়া ব্রিজ পার করে সালকিয়ার বুক চিরে চলে যাওয়া জি.টি. রোড ধরে সোজা পৌঁছেছিলেন গোমো স্টেশন তারপর সেখান থেকে পেশোয়ার।

ভারত মাতার এমনই সব মহান সন্তানদের পদধূলিতে ধন্য হাওড়ার এই জনপদ সালকিয়া। শুধু বিভিন্ন মহাপুরুষদের পদধূলিতেই এই সালকিয়া ধন্য হয়নি, অনেক সালকিয়াবাসী নিজেরাও বিশ্বের কাছে ছোট্ট এই জনপদটির নাম উজ্জ্বল করেছেন এবং এখনও করে চলেছেন। সালকিয়া নিয়ে সুন্দর এই তথ্যচিত্রটি দেখে নিন এখানে

.

.

ইকোব্রিক নিয়ে অল্পবিস্তর সবাই শুনেছি।না জেনে থাকলে অবশ্যই জানুন। যে পলিথিন প্যাকেটগুলি আপনি নিজের বাড়িতে আনেন সেগুলির ঠিক্ঠাক সৎকার করার উপায় হল এই ইকো ব্রিক।

দু লিটারের একটি বোতলে সাধারণ পরিবারের প্রায় তিনমাসের পলিথিন ঢুকে যাবে। এগুলিকে ‘ইকো ব্রিক’ বলে কারণ এগুলি ইটের মত যা দিয়ে নির্মাণ কাজ করা সম্ভব – খুবই টেকসই। নিজের বাড়ির ছোটখাট কাজে লাগান এই ‘ইকো ব্রিক’ বা অনেক সংস্থা এই নিয়ে কাজ করতে আগ্রহী তাদের দান করুন অনেকগুলি জমা হয়ে গেলে। কিভাবে বানাবেন সেই ইকোব্রিক দেখুন এখানে

.

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading