সববাংলায়

২০ এপ্রিল ।। ৬ বৈশাখ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অ্যাডলফ হিটলারের জন্মদিন। ইতিহাস তাঁকে চেনে নরমেধ যজ্ঞের নায়ক হিসেবে। পৃথিবীর ইতিহাসে তাঁর নৃশংসতার তুলনা তিনি নিজেই। গ্যাস চেম্বার, নাৎসি এই নামগুলো শুনলেই তাঁর ছবি আমাদের চোখে ভেসে ওঠে। সেই তিনিই কিন্তু ছেলেবেলায় একটাই স্বপ্ন বুকে নিয়ে বাঁচতেন, তিনি একজন শ্রেষ্ঠ ছবি আঁকিয়ে হবেন। তাঁর বাবার এতে প্রবল আপত্তি ছিল। সেদিন যদি বাবা ছেলের স্বপ্নের দাম দিতেন আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারত। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adolf-hitler/
  • আজ পান্নালাল ঘোষের মৃত্যুদিন। বাঁশিকেও যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে যোগ্য সঙ্গত হিসেবে উপস্থাপন করা যায় তা প্রমাণ করেছিলেন বাঁশি-বাদক পণ্ডিত পান্নালাল ঘোষ। তাঁর সঙ্গতে গান রেকর্ডিং-এর সময় মাঝপথেই গান থামিয়ে কেঁদে ফেলতেন লতা মঙ্গেশকর। এত সুরে বাজত তাঁর বাঁশি যে প্রাণ উচাটন করে তুলত। বহু জনপ্রিয় হিন্দি ছবিতে সুরারোপ করেছেন তিনি। পান্নালাল ঘোষের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pannalal-ghosh/
  • আজ রাজা দিগম্বর মিত্রের মৃত্যুদিন। রোনাল্ড রস মশা নিয়ে যে গবেষণা করেছিলেন তার ভিত্তি ছিল এই বাঙালির মৌলিক তত্ত্ব। এই বাঙালির দেখানো রেলপথ তৈরির ক্ষেত্রে নিকাশি তত্ত্বের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল মালয় যুক্তরাষ্ট্র সহ আরো কিছু দেশ। মাইকেল মধুসূদনের ‘মেঘনাদবধ কাব্য’-র প্রথম সংস্করণের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন রাজা দিগম্বর মিত্র। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/raja-digambar-mitra
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-20

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজকের রাত শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে কদরের রাতও বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lailatul-qadr/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রধান মন্দিরে থাকেন বাবা বৈদ্যনাথ ভৈরবের বেশে আর পার্বতীর মন্দিরে থাকেন দেবী জয়দূর্গা। তিনিই সতীর আরেক রুপ। আর এই দুটি মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে একে অপরের সঙ্গে বাঁধা থাকে। শিব ও শক্তির মিলনের প্রতীক এই দেওঘরের বৈদ্যনাথ ধাম। বলা হয় বৈদ্যনাথ শক্তিপীঠে নাকি সতীর হৃদয় পতিত হয়েছিল। ফলে এই শক্তিপীঠ বা সতীপীঠ নিয়ে ছড়িয়ে থাকা অজস্র পুরাণের কাহিনী আর মন্দিরের প্রকৃত বর্ণনা দুইই জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/satipith-vaidyanath/
  • মানচিত্র আমরা সবাই দেখেছি।নিজের দেশের তো দেখেইছি বিশ্বের মানচিত্রও আমাদের সকলের কাছে অতি পরিচিত। স্কুল জীবনে ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে ম্যাপ তৈরি সম্পর্কে অত্যন্ত সামান্য কিছু ধারণা হলেও আসলে ম্যাপ বা মানচিত্র তৈরি মানব সভ্যতার কি যে এক পরম অত্যাশ্চর্য আবিষ্কার সে সম্পর্কে আমাদের ধারণা বিশেষ নেই বললেই চলে। আধুনিক বিশ্ব বলতে আমাদের চোখের সামনে যে ভৌগোলিক মানচিত্রটার পটরেখা ভেসে ওঠে সেটি কিন্তু মোটেই আধুনিক সময়ের আঁকা নয়। কীভাবে শুরু হয়েছিল এই মানচিত্র তৈরি?সেটাই জানব আজ এখানে https://sobbanglay.com/sob/how-does-modern-world-atlas-come/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে কদরের রাতও বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে।

রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে রমজানের সাতাশতম রাতকেই অনেকে কদরের রাত মনে করেন। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে স্নানা যাত্রার পরে জগন্নাথ এবং বাকি দুইজন দেবতাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে তাদের প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর গ্রাম থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরো গ্রাম থেকে সকলে মিলে তিনটি পটচিত্র বানিয়ে দেওয়া হয়। সেইরকম একজন শিল্পীর সাথে সরাসরি আলোচনা শুনুন এখানে

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading