সববাংলায়

৩০ এপ্রিল ।। ১৬ বৈশাখ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ফতিমা বিবির জন্মদিন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফতিমা বিবি। একপ্রকার পুরুষশাসিত বিচার বিভাগে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে তিনি বিচারালয়ে নারীদের কর্মজীবনের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন। এমনকি উচ্চতর বিচার বিভাগে মহিলাদের জন্য সংরক্ষণের পক্ষেও দাঁড়িয়েছিলেন তিনি। রাজীব গান্ধী হত্যা মামলায় দণ্ডিত চার বন্দীর ক্ষমার আবেদন প্রত্যাখান করেছিলেন তিনি। দুর্নীতির অভিযোগে বিদ্ধ জয়ললিতাকে সংখ্যাগরিষ্ঠতা-সহ জয়ের কারণে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ফতিমা। প্রতিভাবান আইনজীবী এবং রাজনীতিবিদ ফতিমা বিবি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fatima-beevi/
  • আজ সুধীন দাশের জন্মদিন। নজরুলগীতির প্রামাণিক এবং বিশুদ্ধ স্বরলিপি নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্ভব করেছিলেন সঙ্গীতজ্ঞ সুধীন দাশ। তিনিই সর্বপ্রথম লালনের গানের স্বরলিপি নির্মাণ করেন। রেডিওতে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন তিনি, পরে সুরকার হিসেবেও কাজ করেন সেখানে। নজরুলের গান ছাড়াও রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্তের গান গেয়েও জনপ্রিয় হয়েছিলেন তিনি। অসংরক্ষিত নজরুলের গানের বিকৃতি বন্ধ করবার জন্য নজরুলগীতির সঠিক স্বরলিপি নির্মাণের মতো কাজ করে সুধীন সঙ্গীতানুরাগী এবং পন্ডিতমহলেরও প্রশংসা লাভ করেছিলেন। এই মহান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত গবেষক সুধীন দাশ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sudhin-das/
  • আজ কার্ল ফ্রেডরিক গাউসের জন্মদিন। গণিত শাস্ত্রে তাঁর যুগান্তকারী অবদানের কারণে তাঁকে ‘গণিতের রাজপুত্র, ‘ ‘সর্বকালের সেরা গণিতবিদ’ ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর বাবার করা একটি অংকের ভুল বের করেছিলেন। তাঁর যখন সাত বছর বয়স তিনি ক্লাসের একশো জন ছাত্রের মধ্যে একমাত্র ছাত্র ছিলেন যিনি তাঁর স্কুল শিক্ষকের দেওয়া একটি পাটিগাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন একমাত্র ছাত্র হিসেবে। তিনি কার্ল ফ্রেডরিক গাউস। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/carl-friedrich-gauss/
  • আজ চুনী গোস্বামীর মৃত্যুদিন। দুর্দান্ত ফুটবলার, সীমিত দক্ষতা নিয়েও নিজেকে ছাপিয়ে যাওয়া এক ক্রিকেটার। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজ-বধের নায়ক তিনি। তাঁকে বলা হত ‘ময়দানের উত্তম কুমার’। বিষেণ সিং বেদী ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া-প্রতিভা বলেছেন তাঁকে। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে এক বিরল ‘অলরাউন্ডার’ তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chuni-goswami/
  • আজ অ্যাডলফ হিটলারের মৃত্যুদিন। ইতিহাস তাঁকে চেনে নরমেধ যজ্ঞের নায়ক হিসেবে। পৃথিবীর ইতিহাসে তাঁর নৃশংসতার তুলনা তিনি নিজেই। গ্যাস চেম্বার, নাৎসি এই নামগুলো শুনলেই তাঁর ছবি আমাদের চোখে ভেসে ওঠে। সেই তিনিই কিন্তু ছেলেবেলায় একটাই স্বপ্ন বুকে নিয়ে বাঁচতেন, তিনি একজন শ্রেষ্ঠ ছবি আঁকিয়ে হবেন। তাঁর বাবার এতে প্রবল আপত্তি ছিল। সেদিন যদি বাবা ছেলের স্বপ্নের দাম দিতেন আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারত। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adolf-hitler/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-30

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কিংবা রেললাইন পেরোতে গিয়ে আমরা সবাই লক্ষ্য করেছি দুটো লাইনের মধ্যে অসংখ্য পাথর টুকরো ফেলা থাকে।কেবল লাইনের মধ্যেই নয় রেল লাইনটাই এই পাথর টুকরোর বিছানার ওপর পাতা রয়েছে।খেয়াল করেছি সবাই কিন্তু ভেবে দেখেছি কি রেললাইনে গ্রানাইট পাথর ফেলা থাকে কেন? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/why-you-always-see-crushed-stones-alongside-railroad-track
  • এই বাজার আজও প্রসিদ্ধ তার বাঙালী বনেদীয়ানার জন্য। এখানকার গলিতে গলিতে এখনও ইতিহাস নিশ্চুপে কথা বলে। আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই কলকাতার অন্যতম প্রসিদ্ধ ঐতিহ্যশালী বাজার ‘ শোভাবাজার‘-এর সাথে। শোভাবাজার-এর ইতিহাস জানতে আপনাকে পড়তেই হবে এখানে https://sobbanglay.com/sob/sobhabazar/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

সাড়ে পাঁচ ফুট লম্বা, রোগা চেহারা। মুখটা লম্বাটে আর মাথায় কোঁচকানো চুল। বড় গোল গোল চোখ দুটো যেন গরুর গাড়ির হেডলাইট। কুড়ি বছর আগে আমরা যখন সদ্য বিশের কোঠায়, পাড়ার দাদাদের কথায় হাবু তখন পুরো বিষ মাল।

সর্বক্ষণের সঙ্গী বিড়ি তো ছিলই এছাড়া আরও নানা শুকনো নিষিদ্ধ বস্তুর সাথে ওর সখ্যতা ছিল। বন্ধুরা ওকে দেখলেই বলে উঠত, এসে গেছেন নেশার জগতের বেতাজ বাদশা। চিমসে শরীরে বুকের সব ক’টা হাড় গোনা যেত। পাড়ার ব্যানার্জী ডাক্তার মজা করে বলত, তোর বুকের এক্স-রে করার দরকার নেই। ফটো তুলে ফিল্মের নেগেটিভ দেখলেই সব বোঝা যাবে। হাবুও ছাড়ার পাত্র নয়। সঙ্গে সঙ্গে উত্তর, সাবান খরচাও কম লাগে ডাক্তারবাবু। বুকে মাখলে পিঠ দিয়ে ফেনা বেরোয়। হাবুর হরেকরকমের অভিজ্ঞতা নিয়ে রাজীব চক্রবর্ত্তীর কলমে হাবুকথা সিরিজের প্রথম গল্প “যদি ভালবাসা নাই থাকে”

যুদ্ধশেষে যুধিষ্ঠির কি বলেছিলেন সেই নিয়ে দুচার কথা সববাংলায় এর পাতায়। শান্তিপর্বের শুরুতেই দেখা যায় তিনি জানাচ্ছেন তিনি রাজা হতে আর ইচ্ছুক না। যুদ্ধশেষে যুধিষ্ঠির যুদ্ধের ভয়ংকর পরিণাম দেখে অনুতাপ করছেন তিনি নিজেকে দোষারোপ করছেন। পুরোটা দেখুন আমাদের ভিডিওতে দেখুন এখানে

.

.



অন্যান্য আরও যা পড়বেন :

এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/

  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।