সববাংলায়

১৪ আগস্ট ।। ২৮ শ্রাবণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। একই দিনে বৃটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হয়ে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করলেও পাকিস্তান ১৪ আগষ্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/independence-day-of-pakistan/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রশিদ করিম এর জন্মদিন। বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক রশিদ করিম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। রশিদ করিমের লেখার মূল উপজীব্য ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ, এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক অবস্থা। মানুষের জীবন যাপন, দৈনন্দিন সংকট, নানান ওঠা-পড়া তাঁর উপন্যাস বা ছোটগল্পের প্রধান বিষয় বস্তু ছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rashid-karim/
  • আজ খাশাবা দাদাসাহেব যাদবের মৃত্যুদিন। অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক অর্জন করে ক্রীড়া-ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন ভারতীয় কুস্তিগীর খাশাবা দাদাসাহেব যাদব। তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে এককভাবে পদকজয় করেছেন। কুস্তি খেলাকে সর্বভারতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিলেন খাশাবা দাদাসাহেব যাদব। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khasaba-dadasaheb-jadav/
  • আজ বার্টল্ট ব্রেখটের মৃত্যুদিন। বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, কবি ও নাট্য পরিচালক ছিলেন বার্টল্ট ব্রেখট। সমগ্র বিশ্বের প্রচলিত নাট্য ধারার বিরুদ্ধে তাঁর নাটকগুলি ছিল তীব্র প্রতিবাদ স্বরূপ। সারা বিশ্বের শ্রেণী শোষণের বিরুদ্ধে ব্রেখট ছিলেন এক বিপ্লবী নাট্যতাত্ত্বিক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bertolt-brecht/
  • আজ এনজো ফেরারির মৃত্যুদিন। ফেরারি গাড়ি বিশ্বব্যাপী রেসিং গাড়ি নির্মাণের দুনিয়ায় বিখ্যাত। ফেরারি-সংস্থার প্রতিষ্ঠাতা এনজো ফেরারি নিজেও একজন রেসিং চালক ছিলেন। ৪১টি গ্র্যাণ্ড প্রিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১১টি প্রতিযোগিতায় জিতেছিলেন তিনি। হেনরি ফোর্ডের নতুন মডেলের গাড়ির সঙ্গে পাল্লা দিতে কীভাবে বাণিজ্যিক প্রতিযোগিতায় কৌশল অবলম্বন করে আজও তাঁর গাড়ি বিখ্যাত হয়ে আছে সেই কাহিনী এবং এনজো ফেরারির জীবনের আরো নানা গল্প জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/enzo-ferrari/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-14

ধর্মীয় অনুষ্ঠান :

  • এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
  • আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকের দিনে জেনে নিন ষোল সোমবারের ব্রতকথা https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • একদিকে মুসলিম অধ্যুষিত তুর্কির সঙ্গে ব্রিটিশের ঔপনিবেশিক লড়াই আর অন্যদিকে রাশিয়ার বলশেভিক বিপ্লবের আলোয় ব্রিটিশ বিরোধিতার নবতর নিশান – এই দুই কারণেই তাসখন্দে মুজাহির ভারতীয়রা গড়ে তুলেছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। নেতৃত্বে ছিলেন মানবেন্দ্রনাথ রায়। আর এই মুজাহিরদের বিরুদ্ধেই পেশোয়ার ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল। ১৯২১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত মোট পাঁচটি পর্বে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে চলা এই মামলার সম্পর্কে বিশদে তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/peshawar-conspiracy-case/
  • ব্রিটিশ শাসিত ভারতে কমিউনিস্টদের আন্দোনের ইতিহাসে পেশোয়ার ষড়যন্ত্র মামলার পরেই উল্লেখ করতে হয় কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলার কথা। ১৯২৪ সালে ঘটে যাওয়া এই মামলায় অভিযুক্ত ছিলেন এস এ ডাঙ্গে, মুজফ্‌ফর আহমেদ, শওকত ওসমানি এবং নলিনী গুপ্ত। কিন্তু কী কারণে গ্রেপ্তার করা হয় এই কমরেডদের? কেন পূর্বতন মামলার ঠিক দুই বছরের মধ্যেই আবার এই মামলা শুরু করা হল? জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/kanpur-bolshevik-conspiracy-case/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

স্বাধীনতার মাসে অগ্নিযুগের কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁর মায়ের উদ্দেশ্যে যে চিঠিটি লিখেছিলেন, সেটি শুনতে অনুরোধ করব। পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। চিঠিটির পাঠ শুনুন এখানে

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading