সববাংলায়

৪ ডিসেম্বর ।। ১৭ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেনঃ

আজকের পালনীয় দিবসঃ

  • আজ ভারতবর্ষে নৌবাহিনী দিবস উদযাপন করা হয়ে থাকে। ভারতীয় নৌবাহিনীর সাফল্যকে সম্মান জানানোর জন্য এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সকলের সামনে তুলে ধরার জন্যই মূলত প্রতি বছর ৪ ডিসেম্বর ভারতে নৌবাহিনী দিবস পালন করা হয়। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/indian-navy-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাঃ

  • আজ ভারতের অষ্টম রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমণের জন্মদিন। ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য ইংরেজ সরকারের ভারতীয় প্রতিরক্ষা আইনের অধীনে ১৯৪২ সালে তাঁকে আটক করে রাখা হয়েছিল। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramaswamy-venkataraman/
  • আজ ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের জন্মদিন। বিদেশ মন্ত্রী থাকাকালীন তিনি ভারতের সাথে প্রতিবেশী দেশের সুসম্পর্ক স্থাপন করেন যা ‘গুজরাল ডক্ট্রিন’ নামে পরিচিত। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/inder-kumar-gujral/
  • আজ ওমর খৈয়ামের মৃত্যুদিন। কেবল কবি হিসেবেই তিনি পরিচিত নন, তিনি গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ও বটে। ইংরেজ কবি এডওয়ার্ড ফিটজেরাল্ড, তাঁর লেখা রুবাইগুলি ইংরেজিতে অনুবাদ ও সংকলিত করেন। তাঁর জীবনী সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/omar-khayyam/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-4

ধর্মীয় অনুষ্ঠানঃ

  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ

  • সূর্য বা চাঁদ আমাদের চোখে দ্বিমাত্রিক প্রায় গোলাকার থালার মতো লাগলেও বাস্তবে এরা যেমন ত্রিমাত্রিক, তেমনই রামধনু অসংখ্য জলকণা থেকে বিচ্ছুরিত বিভিন্ন আলোক বর্ণের মোজাইক প্যাটার্ন নিয়ে তৈরি একটা ত্রিমাত্রিক আলোক বিভ্রম। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে দিগন্তের দুদিকে বাধা পায় বলে রামধনুকে পুরোপুরি বৃত্তাকার কখনো দেখা যায় না কিন্তু এরোপ্লেন বা অন্যান্য আকাশযানে পূর্ণ বৃত্তাকার রামধনু দেখা সম্ভব। কেন রামধনু ধনুরাকৃতি হয় জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/why-rainbows-are-curved
  • শ্রাবণ মাস পড়লেই প্রতি সোমবারে শিবের মন্দিরে পুজোর পাশাপাশি বহু ভক্ত বাঁকে জল ভরে হেঁটে হেঁটে চলে যায় কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরের তারকেশ্বরে। তারকেশ্বরের উপাস্য তারকনাথ নাকি খুবই জাগ্রত। এখানকার মন্দির-সংলগ্ন দুধপুকুরে স্নান করে অনেকেই নাকি মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু কীভাবে তারকেশ্বর মন্দির গড়ে উঠলো, এর বিশেষত্বই বা কী তা নিয়ে বিশদে জানতে হলে পড়তেই হবে এখানে – https://sobbanglay.com/sob/tarakeswar-temple/

আজ ইউটিউবে কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিওঃ

  • বিষ্ণুপুরের রাসমঞ্চ নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/fQOTcdtwDjg

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading