সববাংলায়

২০ ডিসেম্বর ।। ৩ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • একতাই বল’ এই কথাটা আমরা অনেকেই জানি। আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রগুলির মধ্যেও এই একতা প্রয়োজন যে কোন সমস্যা ও প্রতিবন্ধকতাকে দূর করার জন্য। এই একতা বা সংহতি বজায় রাখার জন্য, বিশ্বে দারিদ্র্য দূরীকরণের জন্য এবং সামাজিক ও অর্থনৈতিক স্তরে রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রতি বছর ২০ ডিসেম্বর তারিখে পালন করা হয় আন্তর্জাতিক মানবীয় সংহতি দিবস। এই বিশেষ দিনের তাৎপর্য বা ইতিহাস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-human-solidarity-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পরেশ লাল রায়ের জন্মদিন। তিনি ভারতে মুষ্টিযুদ্ধ তথা বক্সিংকে জনপ্রিয় করে তোলেন। ‘ভারতীয় মুষ্টিযুদ্ধের জনক’ হিসেবে আজও ইতিহাসে খ্যাতিমান তিনি। সম্ভবত তিনিই ভারতের প্রথম অপেশাদার জকি যিনি রেসের মাঠে ঘোড়া চালিয়েছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paresh-lal-roy/
  • আজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মৃত্যুদিন। গুপী গাইন বাঘা বাইন বললেই সাধারণত সত্যজিৎ রায়কে বুঝি – আর তাদের আসল স্রষ্টাকে ভুলতে চলেছি। গুপী গাইন বাঘা বাইনের স্রষ্টা সুকুমার রায়ের পিতা ও সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/upendrakishore-ray-chowdhury/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-20

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছা জানাতে অনেকে লেখে ‘হ্যাপি ক্রিসমাস’ আবার অনেকে লেখে “হ্যাপি এক্সমাস” (Happy Xmas)।  কিন্ত ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে সেটা ভেবে দেখেছেন কখনও? অনেকে মনে করে এই এক্স যীশু খ্রীস্টের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। আবার অনেকে মনে করে ক্রিসমাসকেই ছোট করে এক্স মাস বলা হয়। আবার এমন ভুল ধারণাও মানুষের মধ্যে আছে যে ক্রিসমাস শব্দ থেকে ক্রাইস্ট বা খ্রীস্ট শব্দটি বার করে এক্সমাস বানিয়ে নাকি শব্দটিকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে। বাস্তবে এই এক্সমাস বলার কারণ কিন্তু একেবারে ভিন্ন। আসল কারণ জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-chrismas-became-xmas/
  • বড়দিন এলেই সান্টা ক্লজকে নিয়ে আমরা বিশ্বজুড়ে মাতামাতি করি। কিন্তু এই রূপকথার আড়ালে সান্টা ক্লজ আসলে কে? কিভাবেই বা তৈরি হল সান্টা ক্লজ চরিত্রটি? বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/santa-claus/
  • দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যেই রয়েছে আরেক দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দির দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতই। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। নাম সোনার অন্নপূর্ণা মন্দির। এই মন্দির ভ্রমণের খুঁটিনাটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sonar-annapurna-mondir-trip/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বলা হয় সাধক বামাক্ষ্যাপা নন্দিকেশ্বরী মন্দিরে পূজা দিয়েই সিদ্ধিলাভ করেন। যখন মায়ের দেখা পাওয়ার জন্য তারাপীঠে সাধনা করছিলেন, তখন মা নন্দীকেশ্বরী তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন নন্দিকেশ্বরী মন্দিরে তাঁর পুজো করতে, তারপরেই সিদ্ধিলাভ সম্ভব হবে। তাই তারাপীঠের দর্শনার্থীদের অনেকেই যাতায়াতের পথে মা নন্দীকেশ্বরীর মন্দিরে আসেন। এই মন্দির নিয়ে আরও বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/OIghAl91bdc
  • শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত নদীয়ার মায়াপুরের খ্যাতি এখন নবদ্বীপের থেকেও খানিক বেশি। বৈষ্ণব সম্প্রদায়ের যে কয়টি পীঠস্থান রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে মায়াপুর অন্যতম প্রধান। কলকাতার খুব কাছেই দু-এক দিনের সপ্তাহান্তের ছুটিতে মায়াপুর ঘুরে আসা যায় সহজেই। নবদ্বীপের মতো প্রাচীনত্বের গন্ধ না থাকলেও বেশ সাজানো গোছানো স্বচ্ছ-সুন্দর এই মায়াপুরের প্রশান্তিময় পরিবেশ কিংবা ইস্কন মন্দির প্রাঙ্গনের সৌন্দর্য ও শান্তি সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ হয়ে উঠবে অনবদ্য উপভোগ্য এক যাত্রা। এই নিয়ে সুন্দর এই ভিদিওটি দেখুন এখানে https://youtu.be/LMZHPB8QzH4

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading