সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ রতন টাটার জন্মদিন। টাটা গ্রুপের কথা বললেই যার নাম সবার প্রথমে মনে আসে তিনি রতন টাটা। জামশেদজি টাটার তৈরি করা ব্যবসায়িক সংস্থায় সামান্য এক কর্মচারী হিসেবে চাকরি করতে ঢুকে সেই কোম্পানির চেয়ারম্যান পদে আসীন হন তিনি এবং তারপর দীর্ঘ ২১ বছর পরিশ্রম ও মেধায় কোম্পানির সমৃদ্ধি ৪৩ গুণ বাড়িয়ে তোলেন রতন টাটা, সেই সঙ্গে কোম্পানির লভ্যাংশ বেড়ে যায় প্রায় ৫০ গুণ। তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, খাদ্য ও ভোগ্যপণ্য, গাড়ি নির্মাণ, টেলিকম কী নেই তাঁর ব্যবসায়। এমনই ভারতের এক সফল শিল্পপতি রতন টাটার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ratan-tata/
- আজ ধীরুভাই আম্বানির জন্মদিন। ভারতের এক বিখ্যাত উদ্যোগপতি যাঁর হাত ধরে ভারতে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠা হয়। তিনিই প্রথম ব্যক্তি যিনি বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাঁদেরকে ব্যবসার এক অঙ্গ হিসেবেই দেখেছেন প্রথম। ভারতীয় শিল্প-বাণিজ্যে অভূতপূর্ব অবদানের কারণে ভারত সরকার তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dhirubhai-ambani/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-28
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- উত্তুরে হাওয়া বইতে শুরু করলেই রবিবার বা ছুটির দিনগুলোতে মনে হয় কাছের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পরা যাক পিকনিক করতে। হাঁড়ি কড়া নিয়ে রান্না করাই হোক কিংবা বাড়ি থেকে রান্না করে আনা লুচি আর কষা মাংস প্রকৃতির কোলে মিঠে কড়া রোদে বসে একসাথে সকলে মিলে দেদার আড্ডা মারতে মারতে খাওয়ার মজাটাই একদম আলাদা। কলকাতা শহরের মধ্যেই এরকম কিছু জনপ্রিয় পিকনিক স্পটের সুলুক সন্ধান পেতে পড়ুন https://sobbanglay.com/sob/picnic-spot-of-kolkata
- শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী পালিত হয় আমরা জানি। কিন্তু শ্রীমতি রাধার জন্মদিনে যে রাধাষ্টমী পালিত হয় সেটার খোঁজ কজন রাখেন? রাধাষ্টমীর মাহাত্ম্য কী, কেন পালিত হয় এই ব্রত, এর পিছনে পৌরাণিক কাহিনী বা রহস্য কী এই সমস্ত জানতে দেখুন এখানে https://youtu.be/slcqjq3IimE
- শান্তিনিকেতন নামের মধ্যেই লুকিয়ে রয়েছে জায়গাটির মূল বৈশিষ্ট্য। ‘শান্তির নীড়’ হল শান্তিনিকেতন। সত্যিই এখানে এলে মন জুড়িয়ে যায়, এক আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। লাল মাটি, সবুজ বনানীর চিত্রপটে গড়ে উঠেছে রবীন্দ্রনাথের সৃষ্ট ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Oh-oE-NbPQk
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান